ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

যুক্তরাজ্যের রোড’শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, থাকবেন গভর্নরও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের ব্যাপ্তি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে রোড’শো আয়োজন করা হচ্ছে। আর এরই অংশ হিসেবে চতুর্থ দফায় যুক্তরাজ্যে রোড শো অনুষ্ঠিত হবে।

আগামী ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী যুক্তরাজ্যের ম্যানচেস্টার, বার্মিংহাম ও লল্ডনে রোড’শো অনুষ্ঠিত হবে। আর যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া রোড’শোটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার কথা রয়েছে। একইসঙ্গে ওই রোড’শোতে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গভর্নর ফজলে কবির অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

জানা গেছে, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কেউই গত দুইটি রোড শোতে অংশ নেননি। ফলে এ বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি’র মধ্যে সমন্বয়হীনতা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়েছে।

তবে নিয়ন্ত্রক সংস্থা দুটির মধ্যে যে সমন্বয় আছে, তা অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া রোড শোতে গভর্ণর অংশগ্রহণের সম্মতি দিয়ে স্পষ্ট হয়েছে বলে মনে করে বিএসইসি। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে দুই পক্ষের সমন্বয় বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

যুক্তরাজ্যের রোড’শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, থাকবেন গভর্নরও

আপডেট টাইম : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১