ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সন্তানের বাবা হিসেবে যশকে স্বীকৃতি দিচ্ছেন নুসরাত?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নুসরাত জাহানকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে তারই এক ফ্যানপেজ ‘নুসরাত জাহান ফ্যান ফরএভার’। সেখানে নুসরাত এবং তার প্রেমিক যশ দাশগুপ্তের নানা সাক্ষাৎকারের টুকরো টুকরো অংশ ব্যবহার করা হয়েছে। সেই দৃশ্যগুলির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে গান।

বিবরণীতে লেখা হয়েছে, ‘ঈশানের জন্য যশরতকে অনেক শুভেছা।’ ফ্যানক্লাবের বক্তব্য, এখনও নুসরাতের সদ্যোজাতর ছবি প্রকাশ্যে না আসায় ‘যশরত’-এর নানা মুহূর্ত তুলে ধরেই তাদের শুভেচ্ছা জানাচ্ছে তারা। অর্থাৎ ধরেই নেওয়া হয়েছে যে, নুসরাতের সন্তানের জনক যশ।

ফ্যানক্লাবের তৈরি এই ভিডিও আবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নুসরাত। তা হলে কি কোনও শব্দ খরচ না করেই নিজের সন্তানের জনক হিসেবে যশকে স্বীকৃতি দিচ্ছেন তিনি? নুসরাতের সাম্প্রতিক পোস্টও ইঙ্গিত করছে সে দিকেই।

বৃহস্পতিবার নিজের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ছবির বিবরণীতে লেখা, ‘যাদের পরামর্শ নেবে না, তাদের কাছ থেকে সমালোচনাও শুনো না।’ হ্যাশট্যাগে লিখেছিলেন, ‘নতুন ভূমিকা’ ‘নতুন মায়ের জীবনযাত্রা’, ‘নতুন মা’। তারই নীচে চিত্রগ্রাহক হিসেবে উল্লেখ করেছিলেন সন্তানের বাবার কথা। লিখেছিলেন, ‘ড্যাডি’, অর্থাৎ বাবা। হ্যাশট্যাগে ‘নতুন মা’ লেখার পর ‘ড্যাডি’ শব্দটি উল্লেখ করায় অনেকেই মনে করছেন তিনি তার সন্তানের বাবার কথাই বলছেন। কিন্তু তার নাম উল্লেখ করছেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্তানের বাবা হিসেবে যশকে স্বীকৃতি দিচ্ছেন নুসরাত?

আপডেট টাইম : ০২:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১