ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ঘরোয়া যেসব উপায়ে ওষুধ না খেয়েই দূর হবে মাথাব্যথা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ আমরা সবাই কমবেশি মাথাব্যথার সমস্যায় ভুগে থাকি। নানা কারণেই মাথাব্যথা হতে পারে। অনিয়মিত খাবার গ্রহণ, রক্তচাপে তারতম্য, জীবনযাপনে অসাবধানতা— এসব কারণে মাথাব্যথা হতে পারে। বর্তমান সময়ে ডিজিটাল ডিভাইস ব্যবহার বেড়ে যাওয়ায় এ সমস্যা আরও বেশি দেখা যায়।

একটু মাথাব্যথা হলেই আমরা ওষুধের খোঁজ করা শুরু করি।  কিন্তু ব্যথানাশক এসব ওষুধের অনেক খারাপ প্রভাব সম্পর্কে জানেন না অনেকেই।

ঘরোয়া উপায় অবলম্বনে মাথাব্যথা দূর করা যায়। আসুন জেনে নিই সেই সম্পর্কে—

১. শরীরকে হাইড্রেট রাখা

আপনার মাথাব্যথা সমস্যা সমাধানের উপায় হতে পারে এক গ্লাস পানি পানেই।  মাথাব্যথা হলে যতটা পারা যায় শরীরকে হাইড্রেট রাখতে হবে; অর্থাৎ শরীরে বেশি পরিমাণে পানি রাখতে হবে। কারণ ডিহাইড্রেশন বা পানিশূন্যতা অনেক সময় মাথাব্যথার কারণ হতে পারে এবং মাথাব্যথা থাকলে সেটি আরও বাড়িয়ে তুলতে পারে।

২. আদা চা
মাথাব্যথা হলেই অনেকেরই জানা একটি সহজ সমাধান হচ্ছে আদা চা। আদা চা মাথাব্যথা কমায়। এক গবেষণায় দেখা গেছে যে, আদা মাইগ্রেনসহ জরুরি চিকিৎসায় থাকা মানুষের ব্যথা কমিয়েছে।

৩. ক্যাফেইন
ক্যাফেইন মাথাব্যথার সমস্যা কমাতে পারে। তবে মনে রাখতে হবে— অতিরিক্ত ক্যাফেইন কিন্তু মাথাব্যথা আরও বাড়িয়ে দিতে পারে। তাই এটি নিতে হবে পরিমিত। আর ক্যাফেইন নেওয়ার পর যথেষ্ট পরিমাণে পানি পান করতে হবে। কারণ ক্যাফেইন একটি ডিহাইড্রেটর।

৪. ঘুম
মাথাব্যাথা হওয়ার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে— ঘুমের ঘাটতি। তাই আপনার মাথাব্যথা হলে কিছু সময় ঘুমিয়ে নিতে পারেন। একটু ঘুম হলে আপনার মাথাব্যথা অনেকটাই কমে যেতে পারে।

৫. মানসিক চাপ কমান
মানসিক চাপের কারণে অনেক সময় মাথাব্যথা হয়ে থাকে। তাই মাথাব্যথা হলে যতটা সম্ভব মানসিক চাপ কমান। এটির জন্য আপনি কিছু স্ট্রেস রিলিভিং ব্যায়াম করতে পারেন। আর মাথাব্যথা হলে যতটা সম্ভব ফ্রি থাকুন। এ সময় আপনি চাপা কোনো কাপড় পরে থাকলে, চশমা পরে থাকলে বা মাথায় টুপি পরে থাকলে সেগুলো হালকা করুন।

৬. ম্যাসাজ
মাথাব্যথা কমাতে কিছু ম্যাসাজ অনেক কার্যকরী হয়ে থাকে। এতে আপনার সবচেয়ে বেশি ব্যথা হওয়ার স্থানে ম্যাসাজ করতে পারেন। এ ছাড়া নাকের ওপরে, ভ্রুর গোড়ায়, চোয়ালে, ঘাড়ে এবং কপালে ম্যাসাজ করলেও মাথাব্যথা কমে যেতে পারে অনেকটাই।

তথ্যসূত্র: ফেমিনা ডটইন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ঘরোয়া যেসব উপায়ে ওষুধ না খেয়েই দূর হবে মাথাব্যথা

আপডেট টাইম : ০২:৪৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১