ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

আরিফিন শুভকে তথ্য প্রতিমন্ত্রীর ‘স্যালুট’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর প্রতি মুগ্ধ হয়ে তাকে সম্মান জানিয়ে ‘স্যালুট’ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

রাজধানীর একটি হোটেলে মিরর ম্যাগাজিন আয়োজিত ‘অনলাইন রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান অনুষ্ঠানে শুভকে ‘রিয়েল হিরো’ বলেও সম্বোধন করেন মো. মুরাদ হাসান।

‘বঙ্গবন্ধু’ সিনেমায় কাজ করায় শুভর প্রশংসায় পঞ্চমুখ মন্ত্রী বলেন, ‘এই হিরো সাহেব কিন্তু যেমন-তেমন হিরো না, ট্রু রিয়েল হিরো। ‘বঙ্গবন্ধু’র মতো মহামানবের চরিত্রে অভিনয় করার দুর্লভ সৌভাগ্য যে অর্জন করতে সক্ষম হয়েছেন, আমি তাকে স্যালুট জানাতে চাই।’

এ সময় মঞ্চের পাশে সাদা পোশাকে বসে থাকা আরিফিন শুভ তথ্য প্রতিমন্ত্রীর দিকে করজোড় দেখিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে। এটি পরিচালনা করছেন বলিউডের তারকা নির্মাতা শ্যাম বেনেগাল।

অনুষ্ঠানে জাতির রিয়েল হিরো বঙ্গবন্ধুর কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিকে দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতিকে দিয়েছেন আত্মমর্যাদা ও নিজস্ব পরিচয়। জাতির রিয়েল হিরোই তিনি।’

নানা মাধ্যমে অবদান রাখায় ৫০ জন পান এ অ্যাওয়ার্ড। অনুষ্ঠানের মূল কো-অর্ডিনেটর ছিলেন, মিরর ম্যাগাজিনের ভাইস প্রেসিডেন্ট মালা খন্দকার।

মিরর ম্যাগাজিন আয়োজিত অনলাইন রিয়েল হিরো অ্যাওয়ার্ড লাভ করেছেন যমুনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও উপস্থাপক রোকসানা আনজুমান নিকোল। সেরা নারী সংবাদ উপস্থাপক হিসেবে এই অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সংসদ সদস্য বীরেণ শিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও বঙ্গবন্ধুর বায়োপিক এর অভিনেতা আরেফিন শুভসহ মিডিয়ার গুণীজন। অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী নাচ, র‍্যাম্প শো ও গান পরিবেশিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরিফিন শুভকে তথ্য প্রতিমন্ত্রীর ‘স্যালুট’

আপডেট টাইম : ১০:১৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১