ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

রাজ কুন্দ্রাকে ডিভোর্স দিতে যাচ্ছেন শিল্পা শেঠি!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ পর্নোকাণ্ড মামলায় গ্রেফতার ধনকুবের রাজ কুন্দ্রার সঙ্গে আর থাকতে চাইছেন না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। স্বামী রাজকে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ দম্পতির ঘরে বিহান ও সামিশা নামে দুই সন্তান রয়েছে। দুই সন্তানকে নিয়েই রাজের ঘর ছাড়তে চলেছেন এ অভিনেত্রী। সন্তানদের বাবা রাজের সংস্পর্শে যেতে দিতে রাজি নন তিনি।

শিল্পার এক ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন।

ব্রিটেনের ধনকুবের রাজ কুন্দ্রার দ্বিতীয় স্ত্রী শিল্পা। একে অপরকে ভালোবেসে ২০০৯ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। এবং কোনোরকম ঝামেলা ছাড়াই গত ১২ বছর সুখের সংসার জীবন পার করেছেন এ দম্পতি।

কিন্তু চলতি বছরের ১৯ জুলাই পর্নো ছবি তৈরির অভিযোগে রাজ কুন্দ্রা গ্রেফতার হলে শিল্পার জীবন দুর্বিষহ হয়ে পড়ে।

পুলিশি জেরাসহ অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হচ্ছে তাকে। বলিউডে অপমানিত বোধ করেছেন তিনি। শুনতে হচ্ছে অনেক সমালোচনা ও তীর্যক বাক্য। এরই মধ্যে তার ও রাজের বাড়ি ও অফিসে একাধিকবার তল্লাশি চালিয়েছেন তদন্ত কর্মকর্তারা। বারবার থানা, আদালতে হাজিরা দিতে হয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে নাস্তানাবুদ হয়েছেন। গণমাধ্যমেও নেতিবাচক শিরোনাম হয়েছেন।

সব মিলিয়ে স্বামী এ কর্মকাণ্ডে এত চাপ আর দুঃসহ জীবন আর মেনে নিতে পারছেন না তিনি।

তাই শেষমেষ বিচ্ছেদই যন্ত্রণা থেকে মুক্তির উপায় বলে মনে করছেন ‘বাজিগর’খ্যাত নায়িকা।

এই অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিচ্ছেদের সিদ্ধান্ত নিলে স্বামীর সম্পত্তির একটি টাকাও নেবেন না শিল্পা। নিজের আয়ে সন্তানদের মানুষ করবেন তিনি। শিল্পা নিজেও যথেষ্ট টাকা উপার্জন করেন। ফলে রাজের আয়ের এক পয়সাও ছেলেমেয়েদের জন্য খরচ করতে নারাজ তিনি। যে কারণে বলিউডে আরও বেশি কাজ খুঁজতে মরিয়া তিনি। আশ্বাসের হাত বাড়িয়ে দিয়েছেন অনুরাগ বসু ও প্রিয়দর্শনের মতো পরিচালকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজ কুন্দ্রাকে ডিভোর্স দিতে যাচ্ছেন শিল্পা শেঠি!

আপডেট টাইম : ০৫:১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১