ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ঘুমের মধ্যেই ‘হার্ট অ্যাটাক’ না ফেরার দেশে সিদ্ধার্থ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার মারা গেছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিগ বসজয়ী ১৩ আসরের বিজয়ী সিদ্ধার্থ।

জানা গেছে, বুধবার রাতে প্রত্যেক দিনের মতো ওষুধ খেয়ে ঘুমাতে যান সিদ্ধার্থ শুক্লা। রাতেই ঘুমের মধ্যে অভিনেতা হৃদরোগ আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন চিকিৎসকরা।

পিটিআইকে দেওয়া হাসপাতাল সূত্রে বলা হয়েছে, এদিন সকালে ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। বাড়িতে তাঁর মা এবং বোন রয়েছে। সকাল ১১টার আশেপাশে অভিনেতাকে মুম্বাইয়ের কুপার হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছোতেই চিকিৎসকেরা তাঁকে মৃত হিসেবে ঘোষণা করেন। হাসপাতালের ফরেনসিক বিভাগের এক সিনিয়র চিকিৎসক জানিয়েছেন, ‘প্রাথমিক রিপোর্টে বোঝা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে, ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারছি না’।

তার মৃত্যুতে আবারও শোক নেমে এলো বলিউডে। অভিনেতা মনোজ বাজপেয়ী এক টুইটবার্তায় লিখেন, ‘হায় স্রষ্টা! ভীষণ শোকাহত আমি! এমন কাছের ও আদরের একজন মানুষকে হারানোর এই শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়!’

২০০৮ সালে টিভি শো ‘বাবুল কা অঙ্গন ছোটে না’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক ঘটে সিদ্ধার্থের। ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে নাম লেখান।

রিয়ালিটি শো ‘বিগ বগ’-এর ১৩তম আসর ও ‘কিয়ার ফ্যাক্টর: খাতরন কে খিলাড়ি’র ৭তম আসরে বিজয়ী হন তিনি। এছাড়া টিভি অনুষ্ঠান ‘সাবধান ইন্ডিয়া’ ও “ইন্ডিয়া’স গট টেলেন্ট” উপস্থাপনা করেও খ্যাতি কুড়ান।

বিগ বস ১৩-এর সহ প্রতিযোগি শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থের গাঢ় বন্ধুত্বের কথা কারও অজানা নয়। তাঁদের সম্পর্কের রসায়ন বেশ রোম্যান্টিক। একসঙ্গে বেশ কয়েকটি মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন তাঁরা। ইন্ডাস্ট্রিতে কান পাতলে তাঁদের সম্পর্কের গুঞ্জন বেশ আলোচনায় ছিল। ‘সিজনাজ’ নামে তাঁরা বেশ জনপ্রিয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুমের মধ্যেই ‘হার্ট অ্যাটাক’ না ফেরার দেশে সিদ্ধার্থ

আপডেট টাইম : ০২:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১