ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

চলতি সপ্তাহে ক্রিপ্টো সেবা চালু করবে পেপাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ লেনদেনের সহজ প্ল্যাটফরম পেপাল চলতি সপ্তাহ থেকেই যুক্তরাজ্যের গ্রাহকদের বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা ও সংরক্ষণ সেবা দেবে। ফলে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় কোনো দেশে এ সেবার বিস্তৃতি ঘটালো কোম্পানিটি। বিশ্বে বর্তমানে পেপালের মাসিক সক্রিয় গ্রাহকের সংখ্যা প্রায় ৪০ কোটি ৩০ লাখ। ফলে বিশ্বের অন্যতম বৃহৎ মূলধারার আর্থিক প্রতিষ্ঠান হিসাবে গ্রাহকদের ক্রিপ্টোকারেন্সিতে অ্যাক্সেস দিচ্ছে পেপাল। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার সুবিধা চালু করে পেপাল। ডিজিটাল কয়েন ব্যবহার করে গ্রাহকরা যাতে তাদের নেটওয়ার্কের লাখো বিক্রেতার কাছ থেকে কেনাকাটা করতে পারেন, সেই লক্ষ্যে পরবর্তীতে সে সুবিধাও চালু করা হয়। পেপাল মনে করছে, নতুন এ সম্পদ শ্রেণিতে তাদের আকস্মিক এ যাত্রা বিশ্বে ভার্চুয়াল কয়েন ব্যবহারে উৎসাহ জোগাবে। এরই ধারাবাহিকতায় সমগ্র বিশ্বে নিয়ন্ত্রকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায় পেপাল। প্রাথমিকভাবে পেপাল ওয়ালেট অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে পেপাল গ্রাহকরা বিটকয়েন, ইথার, লাইটকয়েন এবং বিটকয়েন ক্যাশ কিনতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

চলতি সপ্তাহে ক্রিপ্টো সেবা চালু করবে পেপাল

আপডেট টাইম : ০২:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১