ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আত্মমর্যাদা সমুন্নত রাখতে কাজ করুন:রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬
  • ৪৬৬ বার

স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আত্মমর্যাদা সমুন্নত রাখতে নবীন প্রকৌশলীদের সৃজনশীল চিন্তা ও লব্ধ জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি গতকাল সোমবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১ হাজার ৬০৩ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে ১৫৬৪ জনকে স্নাতক, ৩২ জনকে মাস্টার্স, ৪ জনকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও ৩ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য ৪ জনকে গোল্ড মেডেল প্রদান করা হয়।

রাষ্ট্রপতি ব্রিটিশ বিরোধী আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে জীবন উত্সর্গকারী চট্টগ্রামের বীর সন্তানদের কথা স্মরণ করে বলেন, যোগ্য প্রকৌশলী তৈরির ক্ষেত্রে চুয়েটের অবদান রয়েছে। ভবিষ্যতেও পানি সম্পদ রক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, রোবোটিক্স, ন্যানোটেকনোলজি সহ বিভিন্ন গবেষণার ক্ষেত্রে চুয়েট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির ক্ষেত্রে যে দ্রুত অগ্রগতি হচ্ছে তার সাথে তাল মিলিয়ে চলতে হবে। নবীন প্রকৌশলীদের আগামী দিনের পথ চলার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আত্মমর্যাদা সমুন্নত রাখতে কাজ করুন:রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬