ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

মিমির বিয়ের একদিন আগেই বিয়ে করবেন তনুশ্রী!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ টলিউডে কি বাজতে চলেছে বিয়ের সানাই! সম্প্রতি টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর ইনস্টাগ্রাম পোস্ট ঘিরেই শুরু হয়েছে গুঞ্জন। কপালে সাজানো চন্দন। তার মাঝে লাল টুকটুকে টিপ। সিঁথি ভরতি সিঁদুর। শরীরে জড়িয়ে রয়েছে ঘিয়ে রঙা শাড়ি। গয়না ভরতি হাত দু’টিও লাল রঙে রাঙানো। একেবারে কনের সাজে ছবি পোস্ট করেছেন তনুশ্রী। তাতেই প্রশ্ন উঠেছে, বিয়ে করছেন নাকি তারকা?

তনুশ্রীর বিয়ের প্রসঙ্গ তুলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তীও। তনুশ্রীর ছবির কমেন্ট বক্সে তিনিই লিখেছেন, “বিয়েটা কবে?”। মিমির প্রশ্নের উত্তরে তনুশ্রী আবার হাসিতে ফেটে পড়ার ইমোজি ব্যবহার করে লিখেছেন, “তোর বিয়ের একদিন আগেই।”

যদিও বিয়ে নিয়ে দুই নায়িকার কেউই এখনও কোনও খবর দেননি। এক ব্যবসায়ীর সঙ্গে তনুশ্রীর দীর্ঘ সম্পর্কের কথা টলিউডের অনেকেই জানেন। সহকর্মীদের সঙ্গে ঘরোয়া পার্টিতে তনুশ্রীর সঙ্গে সেই ব্যবসায়ী নাকি হাজিরও থাকেন। যদিও তনুশ্রী প্রকাশ্যে কোনও প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি।

এদিকে তনুশ্রী অবশ্য সেই সব গুঞ্জন উড়িয়ে জানিয়ে দিয়েছেন যে বিয়ে করেননি তিনি। এটি একটি ফটোশ্যুটের ছবি। ছবিতে দেখে মনে হচ্ছে, কোনও গয়না প্রস্তুতকারক সংস্থার জন্য বধূবেশে এই ফটোশুট করেছেন তনুশ্রী। ছবিটি তুলেছেন প্রিয়ম বক্সী। অভিনেত্রীর স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন রুদ্র সাহা। মেকআপ ও হেয়ারের দায়িত্ব সামলেছেন বাবুসোনা সাহা ও কুণাল।

তবে কনের বেশ তার নতুন এই ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। কেউ কেউ আবার জানিয়েছেন, বিয়ের এই খবর সত্যি হলে তারা খুশিই হতেন।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে প্রথম সক্রিয় রাজনীতির ময়দানে পা দেন তনুশ্রী। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ভোট মিটে যাওয়ার পর আর তেমন রাজনৈতিক কর্মসূচীতে তাকে যোগ দিতে দেখা যায়নি। এরপর জুলাই মাসের ৮ তারিখ তার রাজনীতি ছাড়ার খবর প্রকাশ্যে আসে। যেকোনও রকম রাজনীতির রং থেকে বাইরে থেকে অভিনয়ে মনোনিবেশ করতে চান বলেই জানান টলিপাড়ার অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিমির বিয়ের একদিন আগেই বিয়ে করবেন তনুশ্রী!

আপডেট টাইম : ০২:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১