ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

হেফাজতের নতুন আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনাইদ বাবুনগরীর দাফনের আগেই সংগঠনটির ভারপ্রাপ্ত আমির হিসেবে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে ভারপ্রাপ্ত আমির হিসেবে মুহিব্বুল্লাহ’র নাম ঘোষণা করা হয়। তিনি প্রয়াত জুনায়েদ বাবুনগরীর মামা।

রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস। নতুন নির্বাচিত আমির জুনায়েদ বাবুনগরীর জানাজায় ইমামতি করেন।

গত ৭ জুন হেফাজতের ঘোষিত কমিটির ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী দুজনে সম্পর্কে আপন মামা-ভাগ্নে।

২০২০ সালে হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। আমৃত্যু তিনি এই পদে ছিলেন। এর আগে তিনি এ সংগঠনের মহাসচিব পদে ছিলেন। তখন আমির ছিলেন আল্লামা আহমদ শফী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

হেফাজতের নতুন আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

আপডেট টাইম : ১০:১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১