ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শিল্পার স্বামীর সঙ্গে পরীমনির যোগসূত্র খুঁজছে কলকাতা পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গত ৪ বছর ধরে কলকাতায় চিত্রনায়িকা পরীমনির নিয়মিত যাতায়াত ছিল। পরীমনি গ্রেফতারের পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে কলকাতায়। এদিকে শিল্পার স্বামী পর্নকাণ্ডে পরীমনির যোগসূত্র খুঁজছে কলকাতা পুলিশ।

ভারতের পশ্চিমবঙ্গের নিউ টাউনের বিলাসবহুল বিভিন্ন হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করেছে কলকাতা পুলিশ। এসব হোটেলে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে সম্প্রতি বেশ কয়েকজন মডেল ও অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। কাজের সূত্রে হোটেলগুলোতে গত ৪ বছর ধরে যাতায়াত ছিল পরীমনির।

কলকাতার শীর্ষস্থানীয় সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ব্যানারে দুটি সিনেমায় অভিনয় করেন চিত্রনায়িকা পরীমনি। একটি ‘রক্ত’, অন্যটি ‘স্বপ্নজাল’। তবে পরীমনির বিষয়ে কোনো কথাই বলতে রাজি হয়নি প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

এবার রাজকুন্দ্রার পর্নকাণ্ডের সঙ্গে পরীমনির যোগসূত্র খুঁজছেন ভারতের গোয়েন্দারা। পশ্চিমবঙ্গের কয়েকটি গণমাধ্যম এমন খবরই প্রকাশ করেছে। তাদের দাবি, রাজকুন্দ্রার পর্নকাণ্ডে কলকাতার অনেক অভিনেত্রী-মডেলও জড়িত। পরীমনির সঙ্গেও যোগসূত্র থাকতে পারে। এছাড়া পরীমনির সঙ্গে জড়িত ছিলেন একাধিক প্রযোজকও।

কলকাতা পুলিশের তদন্তকালীন অফিসার বিশপ সরকার বলেন, বিভিন্ন হোটেল থেকে আমরা বেশ কিছু ফুটেজ সংগ্রহ করেছি। পরীমনির সঙ্গে রাজকুন্দ্রার যোগসূত্র আছে কি-না তা জানাতে এগুলো বেশ কাজে লাগবে। এটা ছাড়াও বেশ কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য নিয়েছি।

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন। গত১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পর্নো কনটেন্ট তৈরি করেন এবং তা বিভিন্ন বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করতেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শিল্পার স্বামীর সঙ্গে পরীমনির যোগসূত্র খুঁজছে কলকাতা পুলিশ

আপডেট টাইম : ০৩:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১