ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফাঁসির আসামি নিজের এলাকার, বেঞ্চ থেকে নিজেকে প্রত্যাহার করলেন বিচারপতি নুরুজ্জামান ননী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  হত্যা মামলার আপিল শুনানির জন্য গঠিত বেঞ্চ থেকে নিজকে প্রত্যাহার করে নিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান ননী। ওই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিচারপতির পাশের গ্রামের হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত মঙ্গলবার (১০ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে কিশোরগঞ্জের ইটনা থানার ছিলনী গ্রামের মকবুল হোসেন ওরফে মকবুল হাসানের আপিল শুনানি চলছিল। শুনানিকালে আসামি মকবুলের গ্রামের নাম শুনে বিচারপতি মো. নুরুজ্জামান বলেন, এর বাড়ি আমার পাশের গ্রামে। এ মামলার শুনানিতে আমি থাকতে চাই না। তখনই প্রধান বিচারপতির অনুমতি ক্রমে তিনি মামলার শুনানির বেঞ্চ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।

এ বিষয়ে আইনজীবী ফজলুর রহমান জানান, মামলাটি আজ আপিল বিভাগে শুনানির কথা  ছিল। সকালে শুনানি শুরু হলে মামলায় আসামির গ্রামের ঠিকানা দেখে বিচারপতি মো. নুরুজ্জামান নিজেকে শুনানি থেকে প্রত্যাহার করে নেন। মামলার রায়ের ক্ষেত্রে যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে কিংবা নিজের অজান্তে কোনো সিম্প্যাথি (সহানুভূতি) চলে না আসে সেজন্য তিনি মামলার শুনানি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, আসামির নাম মকবুল হোসেন ওরফে মকবুল হাসান। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়  ইটনা থানা ছিলনী গ্রামে। গ্রাম থেকে কাজের জন্য তিনি ঢাকার মুগদা থানার উত্তর মুগদাপাড়া এলাকায় বাসা নিয়ে থাকতেন। ২০০৩ সালের ২৮ ডিসেম্বর ওলিউল্লাহ নামে একজন খুন হয়। সেই মামলায় আসামি করা হয় মকবুল হোসেনকে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০০৬ সালে মকবুল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছিলেন। পরে ডেথ রেফারেন্স হিসেবে মামলাটি হাইকোর্টে আসে। আসামির পক্ষে আপিল দায়ের করেন। হাইকোর্ট শুনানি নিয়ে ২০১১ সালে তার মৃত্যুদণ্ড বহাল রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফাঁসির আসামি নিজের এলাকার, বেঞ্চ থেকে নিজেকে প্রত্যাহার করলেন বিচারপতি নুরুজ্জামান ননী

আপডেট টাইম : ১২:৫৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১