ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পরীমনিকে ১২২ ঘণ্টা একই প্যান্ট ও শার্ট পরিহিত নিয়ে আদালতে তোলপাড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (১০ আগস্ট) পরীমনির আইনজীবী মিজানুর রহমান শুনানিতে অভিযোগ করে আদালতের বিচারককে বলেন, গত ৫ আগস্ট জিন্স প্যান্ট ও শার্ট পরিহিত অবস্থায় পরীমনিকে আদালতে হাজির করা হয়েছিল। চার দিন রিমান্ডে ছিলেন তিনি। একই পোশাকে আজকেও আদালতে নিয়ে আসা হয়েছে তাকে। ১২২ ঘণ্টা তাকে একই কাপড়ে রাখা হয়েছে।

তিনি বলেন, হতে পারে তিনি (পরীমনি) অভিযুক্ত। তার তো একটা লাইফস্টাইল আছে। তার প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। এর জবাবে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, পরীমনি ইচ্ছা করেই তার পরনের কাপড় চেঞ্জ করেননি। পরীমনি এতদিন অন্য জামা গায়ে ছিলেন। আজ আসার আগে তিনি জামা চেঞ্জ করে এটা গায়ে দিয়ে এসেছেন। সব আসামিই পোশাক চেঞ্জ করার সুযোগ পান। তার সঙ্গে অপর যে তিন আসামি আছেন, তারা সবাই কিন্তু পোশাক চেঞ্জ করে আদালতে এসেছেন। পরীমনি ইচ্ছে করেই কাপড় চেঞ্জ করেননি। তাকে কাপড় দেওয়া হয়েছিল। এটা তার রাজনীতি।

জবাবে পরীমনির আইনজীবী বলেন, পরীমনি কি পুরুষ যে ইচ্ছে হলেই পোশাক চেঞ্জ করতে পারবেন। এরপর দুই পক্ষের শুনানি শেষে মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত আসামি পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দিপুর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৫ আগস্ট তাদের দুই জনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পরীমনিকে ১২২ ঘণ্টা একই প্যান্ট ও শার্ট পরিহিত নিয়ে আদালতে তোলপাড়

আপডেট টাইম : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১