ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বদলে যাচ্ছে টেলিটকের লোগো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০১৬
  • ৪০৪ বার

বাংলাদেশের রাষ্ট্রয়াত্ত একমাত্র মোবাইল ফোন অপারেটর টেলিটক নতুন লোগো ও রি-ব্রান্ডিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
সোমবার টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ জানান, আগামীকাল রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে নতুন লোগো উন্মোচন ও রি-ব্রান্ডিং কার্যক্রম উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রি-ব্রান্ডিং কার্যক্রমে টেলিটকের সেবায় কী পরিবর্তন আসছে- তা ওই অনুষ্ঠানেই জানানো হবে।
এর আগে প্রতিমন্ত্রী তারানা হালিম জানুয়ারি মাসে জানিয়েছিলেন, টেলিটকের নতুন লোগো আসবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে টেলিটককে একেবারে রি-ব্র্যান্ডিং করা হবে। সম্প্রতি এক অনুষ্ঠানে টেলিটক ৬ থেকে ৭ মাসের মধ্যে ঘুরে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বেসরকারি অপারেটরদের প্রায় এক বছর আগে টেলিটককে থ্রিজি কার্যক্রমের অনুমোদন দেয়া হলেও প্রতিযোগিতায় সবার পেছনে রয়েছে প্রতিষ্ঠানটি।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে, গত জানুয়ারির শেষ নাগাদ টেলিটকের গ্রাহক ছিল ৪২ লাখের বেশি, যেখানে বাংলাদেশের মোট মোবাইল ফোন গ্রাহক ১৩ কোটি ১৯ লাখ ছাড়িয়েছে।
টেলিটক বাংলাদেশ লিমিটেড ২৯ ডিসেম্বর ২০০৪ সালে যাত্রা শুরু করে। টেলিটক জিপিআরএস, এজ এবং থ্রিজি ইন্টারনেট সংযোগ প্রদান শুরু করে ২০১২ সালের ১৪ অক্টোবর থেকে। দেশে সবার আগে থ্রিজি সেবা চালু করলেও প্রতিষ্ঠানটিতে নানান দুর্নীতির কারণে এতদিন পিছিয়ে ছিল। তারানা হালিম টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর থেকেই টেলিটকের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এবার তাদের লোগো বদলে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বদলে যাচ্ছে টেলিটকের লোগো

আপডেট টাইম : ০৯:৫৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০১৬