ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বৈধ কাগজ মেলেনি, বন্ধ হতে পারে জয়যাত্রা টিভি: র‍্যাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আলোচিত-সমালোচিত ব্যবসায়ী ও এফবিসিআই-এর পরিচালক হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন জয়যাত্রা আইপি টিভির অফিসে অভিযানে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাব। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন আইপি টিভির অফিসে অভিযান চালান র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। হেলেনার জয়যাত্রা টিভি অফিসে র‌্যাবের অভিযান

রাত ৪টায় কিছু পর অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ জানান, জয়যাত্রা টেলিভিশনের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। যদিও সম্প্রচার চ্যানেল হিসেবে যা যা থাকা দরকার, তার সবকিছুই রয়েছে। তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত করে যদি বৈধ কাগজপত্র না পাওয়া যায় তাহলে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও জানান, কর্মী নিয়োগে বানিজ্যের অভিযোগটিও তদন্ত করা হচ্ছে। এছাড়া বিটিআরসি কিংবা তথ্য মন্ত্রনালয় থেকে টেলিভিশনটির নামে আলাদা মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, রাত সোয়া ১২টার দিকে র‌্যাব গুলশান-২ নম্বরের ৩৬ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ির পঞ্চম তলার ৫/বি ফ্ল্যাট থেকে হেলেনাকে গ্রেফতার করে। তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি গাড়িতে করে সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। তার ফ্ল্যাট থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিপুল পরিমাণ মাদক, একটি হরিণের চামড়া, একটি বন্য পশুর চামড়া, অন্তত ১০ ধরনের বিদেশি ধারালো চাকু, বিপুল সংখ্যক বিদেশি মুদ্রা, দুইটি ওয়াকিটকি, একটি লাল রঙের লাগেজ ভর্তি অবৈধ জিনিস উদ্ধার করা হয়েছে। এসব অবৈধ দ্রব্য-সামগ্রীর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা আছে কি না-এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বৈধ কাগজ মেলেনি, বন্ধ হতে পারে জয়যাত্রা টিভি: র‍্যাব

আপডেট টাইম : ১০:০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১