ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

আবারো টিসিবির পণ্য বিক্রি শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদের ছুটিতে সাত দিন বন্ধ থাকার পর আবারো টিসিবির পণ্য বিক্রি আজ সোমবার শুরু হয়েছে। সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে টিসিবির ট্রাকগুলোর সামনে ভিড় করেছেন ক্রেতারা।

সোমবার প্রথমদিনে লাইন ততটা দীর্ঘ নয়। আজ থেকে পণ্য বিক্রির শুরুর বিষয়টা অনেকেই জানেন না। কিন্তু কয়েকদিনের মধ্যে ক্রেতাদের চাপ আগের মতো আবারও বাড়বে বলে মনে করছেন ডিলাররা।

চলমান এ বিক্রয় কার্যক্রম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শোকাবহ আগস্ট মাস উপলক্ষে আগামী ২৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

ডিলাররা জানায়, রাজধানীতে সোমবার ৩৭টি গাড়িতে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। ভর্তুকি মূল্যে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রিতে নিয়োজিত ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী বিক্রি হচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে—সয়াবিন, মশুর ডাল এবং চিনি। সয়াবিন প্রতি লিটার ১০০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

সারাদেশে গত ৫ জুলাই থেকে এ ট্রাক সেল শুরু হয়। মাঝে ঈদের কয়েকদিন সাধারণ ছুটি বাদে ২৯ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। তবে এই সময়সীমা বাড়ানো হয়েছে।

টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাচ্ছে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারছেন। এছাড়া প্রতি কেজি মসুর ডাল ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারছেন। এছাড়াও সয়াবিন তেল ১শ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ ৫ লিটার নিতে পারছেন। মোট ৪৫০টি ট্রাকে মহানগরসহ সারা দেশে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

আবারো টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট টাইম : ০২:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১