ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণ: পুত্রসন্তান প্রসব, ধর্ষক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লায় র্যাবের অভিযানে আলোচিত ধর্ষক সোহাগ অবশেষে গ্রেফতার হয়েছে। শনিবার গভীর রাতে জেলার দেবিদ্বার উপজেলার বারেরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি জানান, গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে একই গ্রামের ওই বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত সোহাগ।

এ ঘটনায় অভিযুক্ত যুবকের পরিবারকে বিষয়টি জানানো হলেও তারা উল্টো তরুণীর পরিবারকে হুমকি দেয়। ধর্ষণের ফলে সেই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি স্থানীয় ও পারিবারিকভাবে মীমাংসার চেষ্টাও করা হয়। এ নিয়ে এলাকায় বেশ আলোচনা ও তোলপাড় সৃষ্টি হয়।

এর পর গত ১১ জুলাই ধর্ষিতা এক পুত্রসন্তান প্রসব করে। তার পরও বিষয়টি মীমাংসা না হওয়ায় শনিবার তরুণীর পরিবার র্যাবের কাছে লিখিত অভিযোগ করে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাবের সদস্যরা শনিবার রাতে দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষক সোহাগকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মেজর সাকিব আরও জানান, আটকের পর ওই যুবক প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে। রোববার ধর্ষক সোহাগের নামে মামলা করে তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, রোববার ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণ: পুত্রসন্তান প্রসব, ধর্ষক গ্রেফতার

আপডেট টাইম : ০৫:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১