ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

হাসপাতালে গিয়ে করোনার টিকা নিলেন খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটট ও হাসপাতালে গিয়ে টিকা নিয়েছেন।

 আজ সোমবার (১৯ জুলাই) বেলা ৩টা ৪৫ মিনিটে তিনি হাসপাতালে গিয়ে পৌঁছান। এরপর খালেদা জিয়া গাড়িতে থাকা অবস্থা তাকে মর্ডানার টিকা দেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। টিকা গ্রহণের পর খালেদা জিয়া দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

টিকা গ্রহণের সময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতাকর্মীরা হাসপাতালে উপস্থিত হন।

এর আগে করোনার টিকা নিতে গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেন খালেদা জিয়া। গতকাল রোববার তার ফোনে টিকার নেওয়ার এসএমএস আসে। সে অনুযায়ী আজ বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজা থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে মহাখালীর শেখ রাসেল হাসপাতালে যান খালেদা জিয়া।

উল্লেখ্য, শুরু থেকেই বিএনপির নেতারা সরকারের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে বাসায় বসে টিকা দেওয়ার আবেদন জানিয়েছে আসছিল। কিন্তু সরকার তাদের সেই আবেদনে সারা না দেওয়ায় খালেদা জিয়াকে টিকাদান কেন্দ্রে নিতে হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

হাসপাতালে গিয়ে করোনার টিকা নিলেন খালেদা জিয়া

আপডেট টাইম : ০৫:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১