ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

জোভান ও কেয়া পায়েলের অন্যরকম ভালোবাসা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নাট্যাভিনেতা ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল সম্পর্কে কাজিন। পাশাপাশি বাড়ি তাদের, ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয় তারা। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া জোভান সাদামাটা জীবনযাপন করেন। তবে কেয়া পায়েল একবারেই জোভানের বিপরীত। সে অতি আধুনিকভাবে জীবনযাপনে অভ্যস্ত।

তবে এই মেয়েটির প্রতি গভীর আবেগ ও প্রেমানুভূতি আছে জোভানের। কিন্তু সেটি সে প্রকাশ করে না। কিন্তু আকারে ইঙ্গিতে তা প্রকাশের চেষ্ঠা করে জোভান। এ নিয়ে এক জটিল সমীকরণে পৌঁছায় জোভান। এ অবস্থায় জোভান কি তার ভালোলাগার কথা কেয়া পায়েলকে বলতে পারবে নাকি মনের কোনেই তা লুকায়িত থাকবে।

পাঠক, এটি তাদের বাস্তব জীবনের ঘটনা নয়। নাটকে অভিনয়ের প্রয়োজনেই এমনটি ঘটেছে। নাটকটির নাম ‘ওয়ান সাইডেড লাভ’। মাহমুদ মাহিনের পরিচালনায় নাটকটি প্রযোজনা সংস্থা সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

এতে অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, রোমান্টিক গল্প নিয়েই বেশি নাটক নির্মিত হয়। তবে এই নাটকটির গল্প বেশ সুন্দর। আশা করছি ঈদের আনন্দে এটি দর্শকের ভালো লাগবে।

জোভান বলেন, গল্প প্রধান নাটকে অভিনয় করতে সব সময়ই ভালো লাগে। এ নাটকটিও তেমনই। এতে অভিনয় করতে গিয়ে আমার বেশ ভালো লেগেছে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে নাটকটি।

তরুণ এই দুই অভিনয়শিল্পী ঈদের অনেক নাটকে অভিনয় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

জোভান ও কেয়া পায়েলের অন্যরকম ভালোবাসা

আপডেট টাইম : ০৯:৪২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১