ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নিজের টাকায় গ্রামের বাড়িতে কোরবানি দেবেন সিয়াম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আসন্ন ঈদে নিজের উপার্জনের টাকায় কোরবানি দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। সে জন্য তার জন্মস্থান পিরোজপুরে যাবেন ঈদে। একটি নয় একাধিক গরু কোরবানি দেওয়ার জন্য মনস্থির করেছেন তিনি।

এ প্রসঙ্গে সিয়াম বলেন, আমি যেহেতু উপার্জন করি, তাই নিজের উপার্জনের টাকা দিয়েই গ্রামের বাড়িতে কোরবানি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। পরিবারের সদস্যদের নিয়ে তাই সেখানে ঈদ উদযাপনের ইচ্ছা আছে। যদি গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি পাই তাহলে ঈদের আগেই গ্রামের বাড়িতে যাব। এলাকার মানুষদের কোরবানির মাংস বিতরন করব নিজে উপস্থিত থেকে।

যদি কোনো কারণে আমি উপস্থিত নাও হতে পারি তবুও কোরবানি দেব। কারণ সারা বছর কাজের জন্য ঢাকায় থাকতে হয়। গ্রামের প্রকৃতি ও পরিবেশ ভীষনভাবে আকর্ষণ করে আমাকে। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ ও সুন্দরভাবে ঈদ ও কোরবানি সম্পন্ন করতে পারি।

এদিকে লকডাউনের কারণে গত ১ জুলাই থেকে সব ধরনের শুটিং বন্ধ রেখেছেন এই চিত্রনায়ক। ঈদের আগে আর শুটিং করবেন না বলে জানিয়েছেন তিনি।

ঈদের পর দীপংকর দীপনের পরিচালনায় ‘অন্তর্জাল’ নামের সিনেমার কাজ শুরু করবেন তিনি। সেই ছবির চরিত্রটিতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি এই অবসরে ফিটনেস ঠিক রাখার কাজটি করে যাচ্ছেন। গত আগামী ঈদে তার অভিনীত ‘শান’ নামের একটি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন এ রাহিম। এছাড়া এক গুচ্ছ ছবির কাজ হাতে আছে তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নিজের টাকায় গ্রামের বাড়িতে কোরবানি দেবেন সিয়াম

আপডেট টাইম : ০৯:২৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১