ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বেড়াতে এসে বাবার বাড়িতে ধর্ষণের শিকার গৃহবধূ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেট মহানগরীর এয়ারপোর্ট এলাকায় বাবার বাড়িতে বেড়াতে এসে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী নিজে বাদি হয়ে এয়ারপোর্ট থানায় আমিনুর রহমান নামে একজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের গোয়াইনঘাট থেকে এয়ারপোর্ট এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসেন ওই গৃহবধূ। রাত আনুমানিক ৮টার দিকে তার বাবা-মা তাকে বাসায় একা রেখে তার শিশু সন্তানকে নিয়ে ধোপাগুলস্থ তাদের রেস্টুরেন্টে যান। এরপর তিনি ঘরের বাইরে গিয়ে ফের ঘরে এসে দরজা বন্ধ করে শুতে যান। এমন সময় হঠাৎ এলাকার আমিনুর রহমান নামে এক ব্যক্তি তাকে ঝাপটে ধরে ওড়না দিয়ে তার মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে।

রাত ৯ টার দিকে গৃহবধূর বাবা-মা বাড়িতে ফিরে এসে দরজা বন্ধ পেয়ে মেয়েকে ডাকাডাকি শুরু করলে আমিনুর রহমান ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, ধর্ষণের ঘটনায় অভিযোগকারী থানায় এসে অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বেড়াতে এসে বাবার বাড়িতে ধর্ষণের শিকার গৃহবধূ

আপডেট টাইম : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১