ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ভারত থেকে আসছে নতুন মাদক এস্কাফ, গ্রেপ্তার ৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ এস্কাফ নামে ফেনসিডিলের মতো নতুন মাদক উদ্ধার সহ চক্রের সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। শুক্রবার রাতে ঢাকার খিলগাঁও থানার নাগদারপাড় সেতু সংলগ্ন এলাকা থেকে এস্কাফসহ চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮৪ বোতল এস্কাফ ও ২০০ কেজি গাঁজা জব্দ করা হয়।

শনিবার (২৬ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি গুলশান বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিলের মতো নতুন মাদক এস্কাফ দেশে ঢুকছে। সেখান থেকে এই মাদক রাজধানী ঢাকাসহ সারাদেশ সরবরাহ হচ্ছে। এমন একটি চালান ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজধানীতে আনার সময়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১৮৪ বোতল এস্কাফ ও ২০০ কেজি গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন- মো. জুয়েল (৩০), হুমায়ুন কবির (৩০), মো. সাদেক (২৫) ও মো. লিটন (৩৫)।

‘এস্কাফ’ কফ সিরাপ নামে পরিচিত। বোতলের গায়ের লেবেল অনুযায়ী, ভারতের ‘ল্যাবোরেট ফার্মাসিটিউক্যাল’ নামের একটি প্রতিষ্ঠানে এগুলো তৈরি।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মাদক ব্যবসায়ীরা নিজেদের আড়াল করতে বিভিন্ন কৌশলে মাদক সরবরাহ করছিল। চক্রটি সবজি বিক্রেতা সেজে পিকআপ ভ্যানে করে মাদক পরিবহন করছিল। ফেনসিডিল জাতীয় সিরাপ এস্কাফ দেশে প্রথম বারের মতো জব্দ করা হলো। গ্রেপ্তার ৪ জনই পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা জানান, তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও এস্কাফ সিরাপ সংগ্রহ করে ঢাকা মহানগরীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি গুলশান বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভারত থেকে আসছে নতুন মাদক এস্কাফ, গ্রেপ্তার ৪

আপডেট টাইম : ০৭:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১