ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১০৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৯৭৬ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনে।

শুক্রবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ২৪৭ জনের। পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৬৫৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৯৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ লাখ ৬৩ হাজার ১১৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০৮ জনের মধ্যে ২৭ জন খুলনায়,  ঢাকায় ২৫, চট্টগ্রামে ২৩, রাজশাহীতে ১৬, সিলেটে ৩, রংপুরে ১০ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ৭৫ জন পুরুষ, ৩৩ জন নারী।

উল্লেখ্য, এ বছরের ১৭ এপ্রিল প্রথমবারের মতো দৈনিক মৃত্যু একশ ছাড়িয়েছিল। টানা ৩ দিন একশর উপরে মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর এবং এর মধ্যে গত ১৯ এপ্রিল ১১২ জনের মৃত্যুর কথা জানানো হয়- যা এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত ২৫ এপ্রিল ১০১ জনের মৃত্যু হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১০৮

আপডেট টাইম : ০৬:১৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১