ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি তুমি এসো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ৩৪৬ বার

ড.গোলশান আরা বেগম

তুমি আসছো বলে বাতাস ছুঁয়ে

প্রকৃতি দোলে দোলে গাইছে গান

মেঘ বালিকা ঝিলিক ঝিলিক হাসে

নুপূর পায়ে নাচে টিনের চালে।

শিশুরা কচু পাতার ছাতা মাথায়

খেলে কাদা জলে ডানকানা মাছ কিলবিল করে

জেলে ফেলে জাল বৃষ্টি ভেজা জলে।

খোঁপায় গোঁজে বৃষ্টির ফুল ভেজা আচঁলে স্নানে ব্যস্ত গাঁয়ের বধু

শাপলা ফোটা বিলে ভাসে অপরুপ সুন্দর বাংলাদেশ।

পাখীকূল সঙ্গম শিহরণে কাঁপে

ঠোঁটে ঠোঁট ঘষে সবুজ তারুণ্য

বৃক্ষ লতায় দোলে রুপের নেই কো শেষ।

বৃষ্টি মুখর বিকেলে এসো প্রিয়া

চায়ের কাপে দেই চুমু বধির পৃথিবী চেয়ে দেখুক

প্রেম চুম্বনে কত সুখ।

বৃষ্টি তুমি এসো নদী কূলে,

ঘাস ফুলে কাক ভেজা দুপুরে ঘুরে ঘুরে

আমার প্রিয় বাংলাদেশ বুকে নিয়ে

বৃষ্টিতে ভিজে ভালোবাসা নবায়ন করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি তুমি এসো

আপডেট টাইম : ০৫:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১

ড.গোলশান আরা বেগম

তুমি আসছো বলে বাতাস ছুঁয়ে

প্রকৃতি দোলে দোলে গাইছে গান

মেঘ বালিকা ঝিলিক ঝিলিক হাসে

নুপূর পায়ে নাচে টিনের চালে।

শিশুরা কচু পাতার ছাতা মাথায়

খেলে কাদা জলে ডানকানা মাছ কিলবিল করে

জেলে ফেলে জাল বৃষ্টি ভেজা জলে।

খোঁপায় গোঁজে বৃষ্টির ফুল ভেজা আচঁলে স্নানে ব্যস্ত গাঁয়ের বধু

শাপলা ফোটা বিলে ভাসে অপরুপ সুন্দর বাংলাদেশ।

পাখীকূল সঙ্গম শিহরণে কাঁপে

ঠোঁটে ঠোঁট ঘষে সবুজ তারুণ্য

বৃক্ষ লতায় দোলে রুপের নেই কো শেষ।

বৃষ্টি মুখর বিকেলে এসো প্রিয়া

চায়ের কাপে দেই চুমু বধির পৃথিবী চেয়ে দেখুক

প্রেম চুম্বনে কত সুখ।

বৃষ্টি তুমি এসো নদী কূলে,

ঘাস ফুলে কাক ভেজা দুপুরে ঘুরে ঘুরে

আমার প্রিয় বাংলাদেশ বুকে নিয়ে

বৃষ্টিতে ভিজে ভালোবাসা নবায়ন করবো।