ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

করিমগঞ্জে আবারও গাঁজাসহ মাদক ব্যবসায়ী জিনু মিয়া আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • ৪০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে এবার এক কেজি ৪শ’ গ্রাম গাঁজাসহ মো. জিনু মিয়া (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

রোববার (২০ জুন) সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার গাংগাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গাঁজাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. জিনু মিয়া করিমগঞ্জ উপজেলার গাংগাইল পাঠানপাড়ার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম রোববার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে করিমগঞ্জ উপজেলার গাংগাইল এলাকায় অভিযান চালায়।

অভিযানে এক কেজি ৪শ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. জিনু মিয়াকে আটক করা হয়।

এর আগে গত বছরের ২ অক্টোবর ১২ কেজি গাঁজাসহ সে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে আটক হয়েছিল।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

করিমগঞ্জে আবারও গাঁজাসহ মাদক ব্যবসায়ী জিনু মিয়া আটক

আপডেট টাইম : ০৩:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১