ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বাবা আমাকে নিজের মূল্যায়ন করতে শিখিয়েছেন: উর্বশী রাউটেলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউটেলা। বাবা দিবসে এক সাক্ষাৎকারে বাবাকে নিয়ে কথা বলেছেন তিনি।

২০১৫ সালে ‘মিস ডিভা ইউনিভার্স’ খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর ‘মিস ইউনিভার্স’ আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার।
 উর্বশী রাউটেলা বলেন, ‘যখন আমার সেরা অবস্থায় থাকি তখন আমি বাবার মেয়ে। বাবা আমাকে নিজের মূল্যায়ন করতে শিখিয়েছেন। তিনি আমাকে বলেন, আমি অনন্য সুন্দর এবং তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস।’

এই অভিনেত্রী আরো বলেন, ‘এবার বাবা দিবস ঘনিষ্ঠজনদের সঙ্গে পালন করব। এটি বাবার জন্য অনেক স্মরণীয় দিন হবে। আমি একজন গর্বিত বাবার মেয়ে, তিনি আমাকে নিজের মূল্যায়ন করতে শিখিয়েছেন।’

বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ সিনেমায় অভিনয় করেছেন উর্বশী। তার পরবর্তী সিনেমা ‘ব্ল্যাক রোজ’। ‘ইন্সপেক্টর অবিনাশ’ ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। পাশাপাশি বিগ বাজেটের একটি তামিল সিনেমায় অভিনয় করছেন উর্বশী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বাবা আমাকে নিজের মূল্যায়ন করতে শিখিয়েছেন: উর্বশী রাউটেলা

আপডেট টাইম : ১১:২৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১