ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নতুন সিনেমার জন্য গাইলেন মমতাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার ‘ভুল মানুষ’ নামের একটি সিনেমার জন্য গাইলেন লোকসম্রাজ্ঞী মমতাজ বেগম। নতুন এই গানের শিরোনাম ‘ভুল মানুষে কইরা পিরিত’। হাবিবুর রহমানের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শামিম মাহমুদ।

সিনেমার জন্য গাওয়া নতুন এ গান প্রসঙ্গে মমতাজ নিউজজিকে বলেন, ‘বুধবার (৯ জুন) সন্ধ্যায় রাজধানী নিকেতনের একটি স্টুডিওতে গানটি রেকর্ডিং হয়। কথা, সুর ও সঙ্গীত মিলিয়ে কাজটি বেশ ভালো হয়েছে। আর গানটা তারা আমাকে ভেবেই তৈরি করেছে। ভালো কিছু হোক। গান সংশ্লিষ্টদের জন্য শুভকামনা।’

কিছুদিন আগে মমতাজ আরও দুটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে একটি মীর সাব্বিরের ‘রাতজাগা ফুল’ এবং অন্যটি হাসিবুর রেজা কল্লোলের ‘বন্ধু’। এ গানগুলো নিয়েও বেশ আশাবাদ ব্যক্ত করেন বাংলা লোকগানের এই কাণ্ডারি।

১৯৭৪ সালের ৫ মে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় জন্মগ্রহণ করেন মমতাজ বেগম। তার মা উজালা বেগম। বাবা মধু বয়াতি ছিলেন বাউলশিল্পী। মমতাজ প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে লোকগানের শিক্ষক আবদুর রশীদ সরকারের কাছে গান শেখেন। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে তার ৮০০টির মতো একক অ্যালবাম প্রকাশ পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নতুন সিনেমার জন্য গাইলেন মমতাজ

আপডেট টাইম : ০৪:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১