ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এবার হাঁড়ির খবর দিলেন নুসরাতের স্বামী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনেত্রী নুসরাত জাহান বিয়ে-বিচ্ছেদ নিয়ে বুধবার (৯ জুন) দীর্ঘ একটি লিখিত বিবৃতি দিয়েছেন। তার ২৪ ঘণ্টা না পেরুতেই হাঁড়ির খবর জানালেন নুসরাতের ‘কথিত’ স্বামী নিখিল জৈন। বৃহস্পতিবার (১০ জুন) এ বিবৃতি দেন তিনি। যাতে উঠে এসেছে নানা প্রশ্নের উত্তর। বিবৃতিতে নিখিল জৈন বলেন—‘প্রেমে পড়ে আমি নুসরাতকে বিয়ের প্রস্তাব পাঠাই আর তা উচ্ছ্বসিত হয়ে গ্রহণ করেছিল। ২০১৯ সালের জুন মাসে তুরস্কের বোদরুমে আমাদের ডেস্টিনেশন বিয়ে হয়। তারপর কলকাতায় রিসেপশন। আমরা স্বামী-স্ত্রীর মতোই আচরণ করতাম। পরিবার, বন্ধুবান্ধবদের সামনেও দম্পতি হিসেবেই দাঁড়াতাম। সমাজের চোখে আমরা স্বামী-স্ত্রী ছিলাম।’

২০১৯ সালের ১৯ জুন তুরস্কে ধর্মীয় রীতি মেনে বিয়ে করেন নিখিল-নুসরাত। কলকাতায় ফিরে বিশেষ আইনে তাদের বিয়ে রেজিস্ট্রি করার কথা ছিল। কিন্তু তা করেননি। কী কারণে বিয়ে রেজিস্ট্রি করেননি এই যুগল? এই প্রশ্ন অনেকের। এ বিষয়ে নিখিল বলেন, ‘২০১৯ সালের জুন মাস থেকে ২০২০ সালের নভেম্বরের ৫ তারিখ পর্যন্ত আমরা স্বামী-স্ত্রী হিসেবেই থেকেছি। এই সময়ে বহুবার নুসরাতকে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে বিয়ে রেজিস্ট্রার করতে বলেছিলাম। কিন্তু নুসরাত বারবার তা এড়িয়ে গেছে।’

এর আগে নুসরাত দাবি করেন—তার সমস্ত জিনিসপত্র নিখিলের বাড়িতে রয়েছে। এমন দাবি নসাৎ করে নিখিল জানান, ২০২০ সালের আগস্ট মাসে এক সিনেমার শুটিংয়ের সময় (এসওএস কলকাতা) আচমকা নুসরাতের আচরণ বদলে যায়। গত বছর ৫ নভেম্বর নিখিলের আলিপুরের বাড়ি ছেড়ে নিজের ব্যাগ গুছিয়ে বালিগঞ্জের ফ্ল্যাটে শিফট করেন নুসরাত। বিষয়টি উল্লেখ করে নিখিল বলেন, ‘নুসরাত নিজের সমস্ত মূল্যবান সম্পত্তি, কাগজ-পত্র গুছিয়ে নিয়ে গেছে। শিফট করে যাওয়ার পর নুসরাতের জরুরি কাগজপত্র (যেমন আইটি রির্টানের ফাইল) তার কাছে পৌঁছে দিয়েছি।’

বিয়ে রেজিস্ট্রি হয়নি, এজন‌্য অ্যানালমেন্ট করেই আলাদা হতে চান নিখিল। নিয়ম অনুযায়ী, নুসরাতকে আদালতে গিয়ে বলতে হবে নিখিলের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। এজন‌্য গত ৮ মার্চ আলিপুর জজ কোর্টে নিখিল জৈন দেওয়ানি মামলা দায়ের করেছেন। আগামী ২০ জুলাই শুনানির দিন ধার্য হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এবার হাঁড়ির খবর দিলেন নুসরাতের স্বামী

আপডেট টাইম : ১১:২৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১