ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

চীনকে খুশি করতে ক্ষমা চাইলেন জনপ্রিয় রেসলার জন সিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চীন ও নিজের চীনাভক্তদের খুশি করতে ক্ষমা চাইলেন জনপ্রিয় রেসলার ও ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ৯’ তারকা জন সিনা।

তাইওয়ানকে আলাদা রাষ্ট্র বলেছিলেন তিনি। এতেই সমালোচনার মুখে পড়েন সিনা।

পরে বাধ্য হয়ে  সাধারণ মানুষের কাছে ক্ষমা চান ও এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

চলতি মাসের শুরুতে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ৯’ এর প্রচারণায় তাইওয়ানে যান জন সিনা। সেখানে একটি চ্যানেলে তাইওয়ানকে আলাদা দেশ হিসেবে মন্তব্য করেন।

এরপরই জন সিনার সিনেমা বয়কটের তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

পরে অনেকটা বাধ্য হয়েই জনপ্রিয় এ রেসলার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, ‘আমি ভুল করে ফেলেছি। এর জন্য দুঃখ প্রকাশ করছি। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি সত্যিই দুঃখিত। চীনের মানুষকে আমি ভালোবাসি এবং তাদের সম্মান করি- এটি বোঝার চেষ্টা করুন।’

তার এমন স্ট্যাটাসের পর সমালোচনা পিছু ছাড়ে তার। যদিও শুরু থেকেই জন সিনার পক্ষ নিয়ে অনেক নেটিজেন মন্তব্য করেছেন যে, নিজ থেকে ইচ্ছা করে ওই কথা বলেননি সিনা। তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় চলচ্চিত্রের ক্ষেত্র এখন চীন। চীনে করোনার প্রাদূর্ভাব কমে যাওয়ায় সেখানে সিনেমা ব্যবসাসফল হচ্ছে। গত ২১ মে মুক্তি পাওয়া ‘এফ-নাইন’ সিনেমাটি ৫ দিনে কেবল চীন থেকেই ১৫ কোটি ৫০ লাখ ডলার আয় করেছে। বোঝাই যাচ্ছে, হলিউডের ছবির মুক্তির জন্য চীনই এখন বড় ক্ষেত্র হয়ে উঠেছে।

যে কারণে তাইওয়ানকে আলাদা দেশ বলে চীনের রোষানলে পড়তে চায়নি  ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’-এর নির্মাতারা। চীনা দর্শক ধরে রাখতে তাই নেটদুনিয়ায় দুঃখপ্রকাশ করতেই হলো জন সিনাকে।

প্রসঙ্গত,  তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে চীন। তবে তাইওয়ানে আলাদা সরকারব্যবস্থা রয়েছে। সে কারণে চীন ও তাইওয়ানের সম্পর্ক নিয়ে অনেকেই দ্বিধায় রয়েছেন। তাইওয়ানকে কেউ আলাদা দেশ বললে বিষয়টি ভালোভাবে নেয় না চীন সরকার।

তথ্যসূত্র: সিএনবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

চীনকে খুশি করতে ক্ষমা চাইলেন জনপ্রিয় রেসলার জন সিনা

আপডেট টাইম : ১০:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১