ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

হাসপাতালে ভর্তি খালেদা স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিটি স্ক্যানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন, তিনি কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে ভর্তি হয়েছেন।

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সময় সঙ্গে তাঁর চিকিৎসকদলের সদস্যরা ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহবুব উদ্দিন খোকনসহ কয়েকজন নেতা হাসপাতালে উপস্থিত ছিলেন।

দুই দিন আগে খালেদা জিয়ার চিকিৎসকদলের সদস্য ডা. এফ এম সিদ্দিকী গণমাধ্যমে বলেছিলেন, প্রায় এক বছর আগে বিএসএমএমইউ হাসপাতাল থেকে মুক্তি পেয়ে গুলশানের বাসভবনে অবস্থান করছেন খালেদা জিয়া। করোনার কারণে এই এক বছরের মধ্যে তাঁর বাইরে যাওয়া হয়নি। এখন যেহেতু তিনি করোনা পজিটিভ হয়ে সুস্থ হওয়ার পথে, তাই পুরনো কিছু পরীক্ষার জন্য তাঁকে শিগগিরই কোনো হাসপাতালে নেওয়া হবে।

গত ১৫ এপ্রিল সিটি স্ক্যান করাতে খালেদা জিয়াকে একই হাসপাতালে নেওয়া হয়। তখন সিটি স্ক্যানের প্রতিবেদনে খালেদা জিয়ার ফুসফুসে ন্যূনতম সংক্রমণ পাওয়া যায় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। গত ১০ এপ্রিল নমুনা জমা দেওয়ার পর ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ আসে। দ্বিতীয় দফায় করোনার নমুনা জমা দেওয়ার পর ২৫ এপ্রিলের ফলও পজিটিভ আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

হাসপাতালে ভর্তি খালেদা স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে

আপডেট টাইম : ১০:০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১