ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনায় মারা গেছেন মঞ্চের মানুষ তবিবুল ইসলাম বাবু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবীণ মঞ্চ অভিনেতা, নাট্যনির্দেশক তবিবুল ইসলাম বাবু মারা গেছে।

শুক্রবার সন্ধ্যায় উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা আহসানুল হক মিনু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তবিবুল ইসলাম বাবু ভাই। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তার করোনা হয়েছিল।

দেশসেরা নাট্য দল থিয়েটারের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন তবিবুল ইসলাম বাবু। একসময় থিয়েটার ভাগ হয়ে গেলে সতীর্থদের নিয়ে নতুন দল গঠন করেন তিনি। যার নামও ছিল থিয়েটার। তিনি এটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

তার অভিনীত মঞ্চ নাটকগুলোর মধ্যে আছে- ক্ষত বিক্ষত, সাত ঘাটের কানাকড়ি, শেষ রক্ষা, রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বোন।

টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন প্রবীণ এই অভিনেতা। তানভীর মোকাম্মেল পরিচালিত জীবন ঢুলি সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে তাকে। তবে জীবনের বেশিরভাগ সময় পার করেছেন মঞ্চের সঙ্গে।

১৯৯৫ সালে তবিবুল ইসলাম বাবু নাট্যজন নামে নতুন একটি দল গঠন করেছিলেন। এই দলের হয়ে তেভাগার পালা নাটকটির নির্দেশনা দেন অভিনেতা আহসানুল হক মিনু।

তবিবুল ইসলাম বাবু ১৯৪৪ সালের ২৮ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার স্ত্রী অভিনেত্রী সাঈদা ইসলাম।

বাংলাদেশে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ জানান, শনিবার বাদ যোহর ধানমণ্ডির সাত নম্বর রোড মসজিদে তবিবুল ইসলাম বাবুর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

করোনায় মারা গেছেন মঞ্চের মানুষ তবিবুল ইসলাম বাবু

আপডেট টাইম : ১০:২৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১