ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনা সংক্রমণের ভয়ে বন্ধ হল পাঠান-এর শুটিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারত জুড়ে আবার বাড়ছে করোনা। সবথেকে ভয়াবহ পরিস্থিতি মুম্বাইয়ে । তাই করোনা সংক্রমণের ভয়েই আপাতত বন্ধ হলো শাহরুখের ‘পাঠান’ ছবির শ্যুটিং। প্রথম থেকেই খবরের শিরোনামে রয়েছে ‘পাঠান’। ২০১৮ সালে বক্সঅফিসে ‘জিরো’ মুখ থুবড়ে পড়ার পর রুপালি পর্দা থেকে ব্রেক নিয়েছিলেন শাহরুখ খান। প্রায় তিন বছর পর ‘পাঠান’ ছবির শ্যুট শুরু করেছেন তিনি। তাই ‘পাঠান’ নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু সমস্ত উত্তেজনায় দমিয়ে দিল করোনা ভাইরাস।

মুম্বাইয়ের ফিল্মসিটিতে চলছিল ‘পাঠান’-এর শুটিং। এই ছবির খানিকটা শুটিং দুবাইতে হয়েছে। কিং খান এবং সালমান খানের একসঙ্গে দুবাইতে শুটিং করার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে দুবাইতে এই মুহূর্তে শুটিং করা সম্ভব হয়নি। এই সিনেমার খাতিরেই ফিল্মসিটিতে একটা হেলিপ্যাড বানানো হয়েছিল। প্রায় ২৫০ জন কলাকুশলী প্রতিদিন শুটিং করেন ছবির সেট-এ। একসঙ্গে এত লোক নিয়ে কাজ করা এখন বিপজনক। তাই আপাতত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা।

উল্লেখ্য খুবই চুপিসারে শুটিং শুরু করেছিল ‘পাঠান’ টিম। কিন্তু শুটিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। কিং খানের লুক মুহূর্তে ভাইরাল হয়ে যায়। শাহরুখ ছাড়াও এই ছবিতে আছেন জন আব্রাহাম এবং দীপিকা পাডুকোন। এরপর শোনা যায় ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন সালমান খান। সিনেমার ক্লাইম্যাক্সে শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন ও দুর্ধর্ষ সব স্টান্ট করতেও নাকি দেখা যাবে ‘টাইগার’-কে।

মহারাষ্ট্রের অবস্থা এখন বেশ শোচনীয়। ৩০ এপ্রিল পর্যন্ত সপ্তাহান্তিক লকডাউন চলছে। রাতে নিয়ম করে কার্ফু। এই অবস্থায় শুটিং করাও বেশ মুশকিল। শোনা যোচ্ছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিংও আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। যদিও আলিয়া এখন করোনায় আক্রান্ত, তাই শুটিং এখন এমনিও বন্ধ আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

করোনা সংক্রমণের ভয়ে বন্ধ হল পাঠান-এর শুটিং

আপডেট টাইম : ০২:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১