ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

অবিবাহিতাদের হাতে মোবাইল দেখলেই জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৬
  • ৭৭১ বার

বর্তমান সময়ের জীবন যাত্রার একটি অপরিহার্য অনুষঙ্গ হলো মোবাইল ফোন। প্রয়োজনীয় এই ডিভাইসটি ছাড়া আমরা প্রাত্যহিক জীবন কল্পনাই করতে পারি না। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার হাতেই দেখা যায় বিজ্ঞানের এই আশীর্বাদটি। তবে জরুরি এই অনুষঙ্গ থেকে বঞ্চিত হচ্ছেন ভারতের গুজরাটের একটি গ্রামের অবিবাহিতা মেয়েরা!
এমনই সিদ্ধান্ত নিয়েছে গুজরাটের মেহসানার সূর্য নামের একটি গ্রামের গ্রামসভা। সেখানে অবিবাহিতা মেয়ের হাতে মোবাইল ফোন দেখা গেলেই ২১০০ রুপি জরিমানার বিধান জারি করা হয়েছে। আর যিনি এই খবরটি সংশ্লিষ্টদের কাছে পৌছে দেবেন, তিনি নগদ পুরস্কার হিসেবে পাবেন ২০০ রুপি।
যদিও সেদিনের বৈঠকের মূল কারণ ছিল সম্পূর্ণ ভিন্ন। পুরুষের মদ খাওয়ার পর বাড়িতে ফিরে নারীদের উপর নির্যাতনের অভিযোগের বিচারের জন্যই সভার আহ্বান করা হয়েছিল। কিন্তু আলোচনা শুরু হওয়ার পরপরই তা অন্য পথে মোড় নেয়। আলোচনা ঘুরে যায় নারীদের মোবাইল ফোন ব্যবহারের দিকে।
সভায় সিদ্ধান্ত হয়, পুরুষের মদ্যপানের মতই একটি খারাপ কাজ হলো নারীদের মোবাইল ফোন ব্যবহার। এতে সমাজের ক্ষতি সাধিত হয়। কিশোরীদের পড়াশোনার পাশাপাশি মহিলাদের বাড়ির কাজে মনোসংযোগও সম্পূর্ণ নষ্ট করে দেয় মোবাইল ফোন। তাই এই ‘নষ্টামি’ বন্ধ করতে গ্রামের অবিবাহিত সকল মেয়েদের ক্ষেত্রেই মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মানবকণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

অবিবাহিতাদের হাতে মোবাইল দেখলেই জরিমানা

আপডেট টাইম : ১১:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৬