ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ইমাম ও বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও শিশুকে বলাৎকারের পৃথক দুটি অভিযোগে মসজিদের ইমাম ও কিশোরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ধর্ষণ চেষ্টা মামলায় গতকাল শুক্রবার হরপাড়া গ্রামের বাইতুল আকসা জামে মসজিদের ইমাম মো. আমিনুল ইসলামকে গ্রেফতার করে।

এর আগে বৃহস্পতিবার রাতে উত্তর সেলামতি গ্রাম থেকে বলাৎকারের অভিযোগে কিশোর মো. ইকবাল হোসেনকে গ্রেফতার করে। এই কিশোর শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামের সাত বছরের এক শিশুকে বলাৎকার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে হরপাড়ার বাইতুল আকসা মসজিদে এক মেয়ে শিশু (১০) পড়তে গেলে সেই মসজিদের ইমাম মো. আমিনুল ইসলাম কৌশলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে ইমাম শিশুটিকে ১০০ টাকা দিয়ে বাড়ি চলে যেতে বলে। শিশুটি টাকা না নিয়ে বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনাটি জানায়। ধর্ষণ চেষ্টার ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে ইমামের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করলে পুলিশ ইমামকে গ্রেফতার করে। আমিনুল ইসলাম বাগেরহাটে জেলার কচুয়া উপজেলার কাকারবিল গ্রামের আ. সালাম মোল্লার ছেলে।

অপর ঘটনায় উপজেলার উত্তর সেলামতি বঙ্গার বাড়িতে মাদ্রাসাছাত্রকে (৭) বলাত্কার করায় পুলিশ মো. ইকবাল (১৬) নামক একজনকে আটক করে। ইকবাল ঐ এলাকার মৃত আলেক বেপারির ছেলে। শিশুটির বাড়ি শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামে।

শ্রীনগর থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, দুই শিশুকে ধর্ষণ চেষ্টা ও বলাত্কারের দুটি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিশুছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ইমাম ও বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার

আপডেট টাইম : ০৯:৪৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১