ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নিজে মোটরসাইকেল চালিয়ে সচিবালয় গেলেন মাশরাফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ যানজটের নগরী ঢাকার রাস্তায় মোটরসাইকেল চালিয়ে সচিবালয়ে গেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। গত  সোমবার দুপুরে মোটরসাইকেলে চালানো অবস্থায় যানজটে দাঁড়িয়ে থাকা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিটি প্রথম ফেসবুকে পোস্ট করেন মাশরাফির ছোটভাই মোরসালিন বিন মোর্ত্তজা।

সচিবালয়ে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এই সংসদ সদস্য ও তারকা ক্রিকেটার। এ সময় মাশরাফি নড়াইলের উন্নয়নে সহযোগিতা কামনা করলে, সচিব তাঁর পক্ষ থেকে সবসময় সার্বিক সহযোগিতার কথা জানান।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাত করে নড়াইল সার্কিট হাউজে আধুনিক ভবন নির্মাণের বিষয়ে কথা বলে তিনি। এভাবে আজ সারাদিন নড়াইলের উন্নয়নের জন্য নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে সচিবালয়ে ছুটে বেড়িয়েছেন নড়াইল এক্সপ্রেস। এ সময় তিনি তথ্য সচিব খাজা মিয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন। তথ্য সচিব খাজা মিয়ার বাড়ি নড়াইলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

নিজে মোটরসাইকেল চালিয়ে সচিবালয় গেলেন মাশরাফি

আপডেট টাইম : ১১:৩২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১