ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মওদুদের মরদেহ নিতে এসে কান্নায় ভেঙে পড়লেন ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ গ্রহণ করতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দৃশ্যের অবতারণা হয়।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মওদুদ আহমদের নামে ৩২টি হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। তিনি দক্ষ একজন রাজনীতিক ছিলেন। ব্যারিস্টার মওদুদ আহমেদের চলে যাওয়া দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, মওদুদ আহমদের চলে যাওয়া শুধু বিএনপি নয় সমগ্র জাতির জন্য অপূরণীয় ক্ষতি। মওদুদ আহমদের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা গণতান্ত্রিক আন্দোলন জোরদার করে পূরণের চেষ্টা করা হবে।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদীন ফারুক, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি, বজলুল করিম চৌধুরী আবেদ, প্রকৌশলী মো. ইশরাক হোসেন, তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর কিছুক্ষণ পরই সন্ধ্যা ৬ টা ৩ মিনিটে মওদুদ আহমদের মরদেহবাহী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বিমানবন্দর থেকে মওদুদ আহমদের মরদেহ তার গুলশানের বাসায় নেওয়া হবে। এরপর মরদেহ এভার কেয়ার হসপিটালের হিমঘরে রাখা হবে।

মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত ১ ফেব্রুয়ারি থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন বিএনপির এ নেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মওদুদের মরদেহ নিতে এসে কান্নায় ভেঙে পড়লেন ফখরুল

আপডেট টাইম : ০৯:৪৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১