ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নির্বাচন দিয়ে দেখুন, ক’টা ভোট দেয় জনগণ : শাহ্ মোয়াজ্জেম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৬
  • ৬৭৪ বার

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেছেন, অবৈধ সরকারের অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেছে। মায়ের পেটেও সন্তান আজ নিরাপদ নয়। এই নির্বাচন কমিশনকে বাদ দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুন, জনগণ ক’টা ভোট দেয়।

সোমবার বেলা ২টায় চাঁদপুর শহরের পৌর ঈদগাহ মাঠে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে তিনি বলেন, আমি আওয়ামী ঘরনার লোক ছিলাম। বঙ্গবন্ধু আমাকে চিপ হুইপ করেছিলেন। সেই আমি জীবনের শেষ বয়সে বিএনপির আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব দেখে বিএনপিতে যুক্ত হয়েছি। যিনি স্বামী-সন্তান হারিয়েও স্বৈরাচারের কাছে মাথানত করেননি।

শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেন, আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনীতি করেছি। আর আমার নেতা বঙ্গবন্ধুর কন্যা আমাদের জেল হত্যা মামলা দিয়েছেন। আওয়ামী লীগকে এবং শেখ মুজিবকে হত্যা করতে যে বাহিনী করা হয়েছিল সেই বাহিনীর প্রধান ইনুকে মন্ত্রী বানিয়েছেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

সম্মেলন পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক খলিলুর রহমান গাজী ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আক্তার হোসেন মাঝি।

বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, কেন্দ্রীয় বিএনপির সদস্য কামাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, কাজী গোলাম মোস্তফা, সেলিমুস সালাম, হুমায়ুন কবির, ফেরদৌস আলম বাবু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নির্বাচন দিয়ে দেখুন, ক’টা ভোট দেয় জনগণ : শাহ্ মোয়াজ্জেম

আপডেট টাইম : ১১:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৬