ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র : স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩৩৫ বার

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সংবিধানের আলোকে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার মানিক মিয়া অ্যাভিনিউস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের হিন্দু সম্প্রদায়ের কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পর্ষদ কর্তৃক বিদ্যাদেবী স্বরসতীকে আরোধনার জন্য আয়োজিত এক উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। যার যার ধর্ম স্বাধীনভাবে পালনের মাধ্যমে এদেশে সকল ধর্মাবলম্বীর মধ্যে একটি সামাজিক মেলবন্ধন তৈরি হয়েছে। এভাবেই দেশে গণতন্ত্রের ভিত্তিমূল দৃঢ় হচ্ছে এবং আমরা গণতান্ত্রিক অভিযাত্রায় দিনে দিনে এগিয়ে চলেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। তিনি দেশের সামগ্রিক উন্নয়নে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে জাতীয় উন্নয়ন টেকসই করতে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, ইসরাফিল আলম এমপি, শামসুল হক টকু এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, পঙ্কজ দেবনাথ এমপি, আবুল কালাম আজাদ এমপি এবং কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি অংশগ্রহণ করেন।

স্পিকার অনুষ্ঠানে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয় হিন্দু কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

পরে পরিবেশিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র : স্পিকার

আপডেট টাইম : ১২:১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৬