ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

এবার দেশের সেনাপ্রধানকে হত্যা করলেন ক্ষ্যাপা কিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০১৬
  • ৭৬১ বার

কখনো ক্ষুধার্ত কুকুরের মুখে ঠেলে দিয়ে। কখনো কামানের মুখে। আবার কখনো সামনে থেকে গুলি করে। বিরোধী বা তার বিরুদ্ধে কেউ মুখ খুললে এভাবেই প্রাণ কেড়ে নেয়ার একাধিক নজির রয়েছে উত্তর কোরিয়ার ‘স্বৈরাচারী’ শাসক কিম জং উনের। এবার কিম প্রাণদণ্ডের নির্দেশ দিলেন তার সেনাপ্রধান জেনারেল রি ইয়ং গিলকে। দীর্ঘ দিনের এই সেনাপ্রধানকেও হয়তো কামানের গোলা কিংবা ক্ষুধার্ত কুকুরের পালের মুখে ঠেলে দেয়া হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

২০১৪ সালে সরকার বিরোধী কার্যকলাপের অভিযোগে কিম জং উন ক্ষুধার্ত কুকুরের পালকে খাইয়ে দেন নিজের চাচাকে। এবার নিজের দেশের সেনাপ্রধানকেই মেরে ফেলার নির্দেশে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে গোটা বিশ্বে। ২০১৩ সালের অগাস্টে কিম জং উন যখন ক্ষমতায় আসেন, তখন থেকেই সেনাপ্রধান ছিলেন রি ইয়ং গিল। কিমের খুব কাছের মানুষ হিসেবেই পরিচিত ছিলেন রি।

উত্তর কোরিয়ার সরকারি খবর অনুযায়ী, দুর্নীতির অভিযোগ উঠেছিল রি-এর বিরুদ্ধে। সেই অভিযোগেই তিনি দোষী প্রমাণিত হন কিম জং উনের আদালতে। শুধু রি ইয়-ই নন, সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তকেও সরিয়ে দিয়েছেন কিম। তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতা ও দক্ষিণ কোরিয়ার সোপ অপেরা দেখার অভিযোগ ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

এবার দেশের সেনাপ্রধানকে হত্যা করলেন ক্ষ্যাপা কিম

আপডেট টাইম : ১০:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০১৬