ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রাজনীতিতে এখন শুধু চোর-সন্ত্রাসীর আধিপত্য: বি চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩৬৬ বার

দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। রাজনীতিতে এখন চোর ও সন্ত্রাসীদের আধিপত্য বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

মঙ্গলবার বিকেলে নাটোর জেলার বিভিন্ন দলের নেতাকর্মীদের বিকল্পধারায় যোগদান উপলক্ষে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বি চৌধুরী বলেন, ‘সৎ মানুষদের রাজনীতিতে অংশগ্রহণ পারে দেশকে এই সংকটাপন্ন অবস্থা থেকে মুক্তি দিতে। এছাড়া কোন বিকল্প নেই।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, সাম্প্রতিক সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনও অবাধ-সুষ্ঠু হয়নি। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিবিঘ্ন হতে দিন।’

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের পর রায় লেখা নিয়ে প্রধান বিচারপতির মতামতের উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির সংবাদ সম্মেলন করা নজিরবিহীন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রাজনীতিতে এখন শুধু চোর-সন্ত্রাসীর আধিপত্য: বি চৌধুরী

আপডেট টাইম : ১০:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০১৬