ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নতুন চরিত্র নিয়ে চিন্তিত ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিখুঁত অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকদের মন। বর্তমানে বেশকিছু নাটক ও ধারাবাহিকে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভাবনা। শুধু অভিনয় নয়; নাচ, কবিতা-উপন্যাস লেখা, ছবি আঁকতেও পটু এই অভিনেত্রী।

সোমবার দৈনিক ইত্তেফাকের অনলাইন ইনচার্জ জনি হকের সঞ্চালনায় টুনাইট শো লাইভে আসেন ভাবনা। এসময় বর্তমানের কাজ ও ব্যক্তি জীবনের কিছু বিষয় শেয়ার করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ভালো ছবি আঁকেন ভাবনা। এ সম্পর্কে তিনি বলেন, ‘ছবি আঁকা একটা চাহিদা সম্পন্ন কাজ। আমি যখন বাসায় ছিলাম তখন ঘুম থেকে উঠে কোন একটি ছবির কাজ শুরু করতাম সেটা রাত শেষ করতাম। ঘুমাতে যাওয়ার আগে আগে সেটা পোস্ট করে ঘুমাতে যেতাম। এমনও দিন গেছে আমি দুই-তিনটি ছবি এঁকে ফেলেছি। এখন আসলে হয়ে ওঠে না। কারণ আমার ভার্সিটির ক্লাস, শুটিং নিয়ে ব্যস্ততার কারণে অনেকদিন ছবি আঁকতে পারছি না। শেষ ছবি এঁকেছিলাম লাল মোরগের ছবি।’

বিটিভির ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘বিটিভিতে এর আগে খণ্ড চরিত্রে অভিনয় করেছি, সেটাও বিশেষ দিবসের জন্য। কিন্তু ধারাবাহিকে এটাই আমার প্রথম। এই নাটকের নাম ‘এখানে কেউ থাকেনা’। চরিত্রটা কেমন সেটা এখন বলা যাচ্ছেনা। চরিত্রটা আসলে কি সেটা আমি এখনো জানিনা। সবে মাত্র পাণ্ডুলিপিটি পড়েছি। তবে এই সিরিয়ালের জন্য প্রত্ততি নিচ্ছি। এখানে আমার চরিত্রটা একটু ভিন্ন হবে। আমার লুক, অভিনয়ের ধরণসহ সবকিছু নিয়ে আমি খানিকটা চিন্তিত। এই চরিত্রটায় আমি নতুন। এটা এর আগে কখনো করিনি। আমার জন্য এটা অনেক চ্যালেঞ্জিং। আমি আর অনিমেষ চেষ্টা করছি চরিত্রটা কীভাবে বের করা যায়। এখানে সব গুণী অভিনেতা-অভিনেত্রীরা কাজ করছেন। ‘এখানে কেউ থাকেনা’ নিয়ে আমরা অনেক ব্যস্ত।আশাকরি ভালো করতে পারবো।’

অভিনয়, নাচ, কবিতা, উপন্যাস লেখা, ছবি আঁকা, ক্লাস- এতোকিছু করার সময় পান কীভাবে- এমন প্রশ্নে উত্তরে তিনি বলেন, ‘আমার তো মনে হয় অনেক সময়। আমার মনে হয় ইচ্ছে থাকলে সব কিছু করা যায়। চাইলে এক সাথে অনেক কিছু করা সম্ভব।’

ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘আমরা ওয়েব সিরিজের সঙ্গে হয়তো অনেক পরে যুক্ত হয়েছি। অনেক দেশ কিন্তু অনেক আগেই যুক্ত হয়েছে। আমি ও জোভান প্রায় তিন বছর আগে একটি ওয়েব সিরিজ করেছি। তিন বছর আগে থেকেই কিন্তু ওয়েব সিরিজে কাজ হচ্ছে। কিন্তু করোনা ভাইরাসের সময় হয়তো আরও কিছু প্লাটফরম এসেছে। বিশ্বে অনেক বড় দেশে কিছু ফিল্ম আছে যেগুলো শুধু টেলিভিশনেই দেখানে হয়। সেগুলো কিন্তু ইউটিউবে পাওয়া যাবে না। সুতরাং ইউটিউব এবং টেলিভিশনের জায়গা আলাদা আদালাই থাকবে। টেলিভিশনের মান কমবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নতুন চরিত্র নিয়ে চিন্তিত ভাবনা

আপডেট টাইম : ১০:০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১