ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মিস ইউনিভার্স বাংলাদেশের বিচারক তাহসান-মিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে বিচারক হিসেবে দেখা যাবে সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে। কয়েকদিন আগে তাহসান চুক্তিবদ্ধ হলেও বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন লাক্স তারকা মিম।

মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম বলেন, তাহসান খান সম্মানিত বিচারক হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এবার যুক্ত হলেন খ্যাতিমান মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তাদেরকে বিচারক হিসেবে পেয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

আয়োজকরা জানান, সেরা ৫০ জনের মধ্য থেকে প্রথম ২০ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হবে। চূড়ান্ত পর্বের জন্য প্রস্তুত করতে তাদের নিয়ে আগামীকাল (২০ ফেব্রুয়ারি) শুরু হবে গ্রুমিং প্রক্রিয়া। নানা বিষয়ের উপর জোর দিয়ে প্রস্তুত করা হবে প্রতিযোগীদের।

এর আগে মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম জানান, পর্যায়ক্রমে অডিশনের মাধ্যমে বাছাই ও গ্রুমিং শেষে আগামী মার্চে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। আগামী মে মাসে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সের মূল আয়োজনে অংশ নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মিস ইউনিভার্স বাংলাদেশের বিচারক তাহসান-মিম

আপডেট টাইম : ০৪:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১