ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পোশাকে ব্যয় ৬ কোটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের ‘বাহুবলি’ খ্যাত সুপারস্টার প্রভাস। তার প্রতি দর্শকদের আলাদা আগ্রহ ও কৌতূহল রয়েছে। প্রভাসের বহুল প্রতীক্ষিত রোমান্টিক সিনেমা ‘রাধে শ্যাম’। ভালোবাসা দিবসে এ সিনেমায় নিজের ঝলক দেখিয়ে ভক্তদের উজ্জীবিত করেছিলেন এ সুপারস্টার। সেই ২০১১ সালে ‘মিস্টার পারফেক্ট’- দিয়ে রোমান্টিক হিরো হিসেবে নজর কেড়েছিলেন প্রভাস। এক দশক প্রতীক্ষার পর ফের সেই রূপে ‘রাধে শ্যাম’ সিনেমায় হাজির হচ্ছেন তিনি। আর এ সিনেমায় প্রভাসের নায়িকা পূজা হেজ। জানা গেছে, ‘রাধে শ্যাম’ সিনেমায় শুধু প্রভাসের পোশাকের জন্য ব্যয় করা হয়েছে ছয় কোটি রুপি।

সিনেমায় দর্শকের জাদুকরি অভিজ্ঞতার জন্য কোনো ছাড় দিতে চান না প্রযোজকেরা। পোস্টার থেকে টিজার সে প্রমাণ দেয়। ইউরোপের দারুণ সব লোকেশনে সিনেমার শুটিং হয়েছে। প্রভাসের পোশাকও দৃষ্টি আকর্ষণ করেছে সিনেপ্রেমীদের। সিনেমায় সত্তর দশকের ঐতিহ্যিক পোশাকে দেখা যাবে প্রভাসকে, যে পোশাক এখন সহজলভ্য নয়। কস্টিউমের বিবেচনায়, ‘রাধে শ্যাম’ প্রভাসের অন্যতম ব্যয়বহুল প্রকল্প। ‘রাধে শ্যাম’ পরিচালনা করছেন রাধা কৃষ্ণ কুমার এবং পরিবেশন করছেন গুলশান কুমার ও টি-সিরিজ। ইউভি ক্রিয়েশন্সের ব্যানারে এটি নির্মাণ হচ্ছে। সিনেমার কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন প্রভাস ও পূজা হেজ। এটি প্রযোজনা করছেন ভূষণ কুমার, বামসি ও প্রমোদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পোশাকে ব্যয় ৬ কোটি

আপডেট টাইম : ১০:৫৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১