ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জি ফাইভের ওয়েব সিরিজে শুভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা ‘বেগ বাস্টার্ড’ সিরিজের কন্ট্রাক্ট উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ। যৌথভাবে সেটি পরিচালনা করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। তারকাবহুল ও পলিটিক্যাল থ্রিলারধর্মী এ সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। আরও আছেন চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম ও ইরেশ যাকের।

এই সিরিজের প্রথম সিজন হবে ছয় পর্বের। এটি প্রচারিত হবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। একজন পুলিশ, সিরিয়াল খুনি ও আন্ডারওয়ার্ল্ডের এক ডনের ওপর ওয়েব সিরিজটির কাহিনি আবর্তিত হয়েছে। গত বছরের ১ ডিসেম্বর সিরিজটির দৃশ্যধারণের কাজ শুরু হয়। চলে টানা প্রায় এক মাস।
সম্প্রতি আরিফিন শুভ ওয়েব সিরিজটির একটি পোস্টার প্রকাশ করেছেন ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। শিগগিরই তাকে খুঁজে যাওয়া যাবে জি ফাইভে। শুভ বর্তমানে মুম্বাইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীচিত্র ‘বঙ্গবন্ধুর’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

‘বঙ্গবন্ধু’ বায়োপিকে শুভ রয়েছেন নাম ভূমিকায়। অর্থাৎ শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করছেন তিনি। শেখ হাসিনার চরিত্রে রয়েছেন নুসরাত ফারিয়া এবং শেখ রেহানার চরিত্রে সাবিলা নূর। জীবনীচিত্রটি পরিচালনা করছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

জি ফাইভের ওয়েব সিরিজে শুভ

আপডেট টাইম : ১০:২০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১