ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বিটিআরসির শীর্ষ কর্তাদের বেতন বৃদ্ধির প্রস্তাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৮০ বার

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কমিশনারদের বেতন ৯০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ সংক্রান্ত প্রস্তাব দিয়ে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঘোষিত পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে বিটিআরসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কমিশনারদের বিদ্যমান সাকুল্য বেতন থেকে ৯০ শতাংশ বৃদ্ধি ধরে যথাক্রমে এক লাখ ৭১ হাজার, এক লাখ ৪২ হাজার ৫০০ এবং এক লাখ ২৩ হাজার ৫০০ টাকা নির্ধারণে সম্মতি দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

২০০৬ সালের নির্ধারিত বেতনেই বিটিআরসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও তিন জন কমিশনার চাকরি করছেন। নির্ধারিত বেতন ও বাড়ি ভাড়া মিলে বিটিআরসি প্রধান ৯০ হাজার টাকা, ভাইস চেয়ারম্যান ৭৫ হাজার টাকা এবং কমিশনাররা ৬৫ হাজার টাকা করে পেয়ে আসছেন।

জাতীয় বেতন স্কেল ঘোষণার পর বিটিআরসি শীর্ষ কর্মকর্তাদের বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে বাংলানিউজকে জানান ডাক ও টেলিযোগাগ বিভাগের এক কর্মকর্তা।

জাতীয় বেতন কাঠামোতে সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল বেতন ধরা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বিটিআরসির শীর্ষ কর্তাদের বেতন বৃদ্ধির প্রস্তাব

আপডেট টাইম : ১০:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০১৬