ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

বিয়ের পিঁড়িতে ক্রিকেটার নাসির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বসন্ত আর ভালোবাসার দিনে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জাতীয় ক্রিকেট দলের একসময়কার নিয়মিত মুখ ‘ব্যাডবয়’ খ্যাত তারকা অলরাউন্ডার নাসির হোসেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি। গণমাধ্যমকে নাসিরের ঘনিষ্ঠ একাধিক সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বিয়ের অনুষ্ঠানে তার পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কনে তামিমা তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইন্সে।

দুজনের চেনাজানা অনেক আগে থেকেই। গেলো বছর ১১ সেপ্টেম্বরে ইন্সট্রাগ্রামে এক তরুণীর সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। মুহূর্তেই ছবিটি নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। ভক্ত-সমালোচকদের হাজারো প্রশ্ন কে এই মেয়ে? এরপর মাত্র দশ মিনিটের মাথায় ওই ছবিটি সরিয়ে দেন তিনি।

সে সময় নাসির বলেছিলেন, ছবিটি কার না জেনে অনেকে অনেক রকমের মন্তব্য করেছে। চাইলে আপনিও বলতে পারেন যে, মেয়েটিকে আমি বিয়ে করেছি। আপনি এটিও বলতে পারেন যে, সে আমার গার্লফ্রেন্ড। আমি বলব, আমি বিয়ে করিনি। যদি আমি বিয়ে করি সবাইকে জানিয়েই করব। আর হ্যাঁ, খুব শিগগিরই আমি বিয়ে করছি। সেখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ করব।

শেষ পর্যন্ত অবশ্য নাসির বিয়ে ওই মেয়েটিকেই করেছেন। কিন্তু ভক্তদের না জানিয়েই। রোববার তার বিয়ের খবরটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন নাসির। ফিটনেস টেস্টে ফেল করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও সুযোগ হয়নি তার। সম্প্রতি আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি পুনে ডেভিলসের হয়ে খেলে এসেছেন ফিনিশার খ্যাত নাসির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিয়ের পিঁড়িতে ক্রিকেটার নাসির

আপডেট টাইম : ১০:৫১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১