ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রোববারের মধ্যেই তফসিল, প্রথম দফায় ৪শ’ ইউপিতে ভোট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪০৭ বার

অবশেষে পুলিশের দেয়া পরামর্শ অনুযায়ী প্রথমবারের মতো দলভিত্তিক ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দফায় ভোটের জন্য উপকূলীয় ও পাহাড়ী অঞ্চলের ৭ শতাধিক ইউপি বাছাই করা হলেও শেষপর্যন্ত ৪শ’ ইউপিতে ভোটগ্রহণ করবে কমিশন। আগামী রোববারের মধ্যেই প্রথম দফার তফসিল ঘোষণা করা হতে পারে।
নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী।
এইচএসসি পরীক্ষার ফাঁকে ফাঁকে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে জাবেদ আলী বলেন, এবার ১১ থেকে ১২ দফায় ইউপি নির্বাচন সম্পন্ন করা হবে। যেহেতু ইউপি নির্বাচনে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকে প্রচারণা নির্দিষ্ট। তাই পরীক্ষার মাঝে নির্বাচন হলে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কমিশনের কথা হয়েছে। এইচএসসি পরীক্ষার গ্যাপগুলোতে নির্বাচন করার কথা ভাবা হচ্ছে।
প্রথম দফায় ৪০০ ইউপিতে ভোটগ্রহণের কথা ভাবা হচ্ছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বৃহস্পতিবার বা রোববার এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আজ-কালের মধ্যে বিধিমালা পেলেই তা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে। এর পরই তফসিল ঘোষণা করা হবে।

মানবকণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রোববারের মধ্যেই তফসিল, প্রথম দফায় ৪শ’ ইউপিতে ভোট

আপডেট টাইম : ১১:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬