ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শেখ হাসিনার নির্দেশনায় যুবলীগকে এগিয়ে যেতে হবে: নানক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সব ষড়যন্ত্র মোকাবিলায় যুবসমাজকে নিয়ে যুবলীগকে এগিয়ে যেতে হবে। যুবলীগের চেয়ারম্যান যেকোনো মুহূর্তে ডাক দিলে লাখো যুবলীগ কর্মীকে ঝাপিয়ে পড়তে হবে। এজন্য যুবলীগ নেতাকর্মীদের সবসময় প্রস্তুত থাকতে হবে।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগকে সংগঠিত করতে হয়েছে। আমরা যখন যুবলীগ করেছি তখন বিএনপির সন্ত্রাসী বাহিনীর বহু অত্যাচার সহ্য করতে হয়েছে। তবুও যুবলীগকে এগিয়ে নিতে হয়েছে। এখন এই যুবলীগের দায়িত্ব পেয়েছেন পরশ ও নিখিল। এই দায়িত্বকে পবিত্র মনে করে তা পালন করতে হবে।

যুবলীগের সাবেক এই চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যুবসমাজ শিক্ষা শেষে এখন কাজ খোঁজে নিতে পারছে। আজ কাজের জন্য মাঠে আন্দোলন করতে হয় না এই সবকিছুই সম্ভব করেছেন শেখ হাসিনা।

আমরা যুবলীগকে নিয়ে স্বপ্ন দেখি। যুবলীগ সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাবে। শেখ হাসিনাকে দেশে আসতে দেবে না বলে ঘোষণা করেছিল দেশবিরোধী দোসররা। তখন নেত্রীকে আনার জন্য যুবলীগের লাখ লাখ নেতাকর্মীরা মাঠে ছিল।

তিনি আরো বলেন, করোনাকালে যুবলীগ মানবতার পরিচয় দিয়েছে। বিভিন্ন মানুষের বাসায় গিয়ে খাবার পৌঁছে দিয়েছে। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যারা চাইতে পারে না তাদের তালিকা করে রাতের আঁধারে বাসায় খাবার পৌঁছে দিয়েছে। ঘূর্ণিঝড় আম্ফানে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগিতা করার পাশাপাশি কৃষকের ধান কেটে দিয়েছে মানবিক যুবলীগ।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল মজিদ হুমায়ুন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন রশীদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শেখ হাসিনার নির্দেশনায় যুবলীগকে এগিয়ে যেতে হবে: নানক

আপডেট টাইম : ০৪:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১