ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

খালেদা জিয়ার জেলে যাওয়ার তিন বছর আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাগারে যাওয়ার তিন বছর পূর্তি আজ। তার মুক্তির দাবিতে ঢাকা মহানগরীসহ দেশে সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির আয়োজন করেছে বিএনপি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজায় কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়। তার বিরুদ্ধে আরো ৩৪টি মামলা রয়েছে। ২৫ মাসের বেশি সময় কারাবন্দি থাকার পর গত বছরের ২৫ মার্চ করোনাকালে খালেদা জিয়া পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘মানবিক বিবেচনায়’ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান। এরপর আরো এক দফা তার জামিনের মেয়াদ বাড়ানো হয়। জামিনে মুক্তির পর থেকে তিনি তার গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন।

বিএনপি বলছে, গুলশানে ভাড়া বাসায় থাকলেও কার্যত গৃহবন্দি বেগম খালেদা জিয়া। তাকে বিধিনিষেধের আওতায় রাখা হয়েছে। গুরুতর অসুস্থ শরীর নিয়ে ‘ফিরোজা’য় এখন একান্তেই সময় কাটছে বয়োবৃদ্ধ বেগম খালেদা জিয়ার। তার সময় কাটে পত্রপত্রিকা পড়ে ও টিভির খবর দেখে। পরিবারের সদস্যদের পাশাপাশি শুধু চিকিত্সকরাই যেতে পারছেন ফিরোজায়।

বেগম জিয়ার ব্যক্তিগত চিকিত্সক দলের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই। ডায়াবেটিস এখনো ওঠানামা করে। জয়েন্টে ব্যথার জন্য তিনি আগের মতোই হাঁটাচলা করতে পারেন না।

মেজো বোন সেলিমা ইসলাম জানান, তার বোনের শারীরিক অবস্থার উন্নতি নেই। সবকিছু আগের মতোই আছে। কারো সাহায্য ছাড়া নিজে কাজ করতে পারছেন না। আর কতকাল এভাবে থাকবেন তিনি? মুক্তি পেলে উন্নত চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে পারতেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

খালেদা জিয়ার জেলে যাওয়ার তিন বছর আজ

আপডেট টাইম : ১২:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১