ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বয়োজ্যেষ্ঠদের উচিত নতুনদের সুযোগ দেওয়া: এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩২০ বার

নতুনদের কাজের সুযোগ করে দিতে দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।

আসন্ন ই‌উনিয়ন পরিষদ নির্বাচন ও দলের সাংগঠনিক বিষয় নিয়ে সোমবার সকালে রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে আয়োজিত জাতীয় পার্টির এক যৌথ সভায় তিনি এ আহ্বান জানান।

দলের প্রেসিডিয়াম সদস্য ও সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান করার বিষয়ে জাপার সংসদীয় দলের দাবির প্রতি ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘যারা আমার পদে আসতে চাচ্ছেন তারা আমার মতোও বয়োজ্যেষ্ঠ। বয়োজ্যেষ্ঠদের উচিত দায়িত্ব থেকে সরে গিয়ে নতুনদের কাজের সুযোগ করে দেওয়া।’

জাতীয় পার্টিকে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে- দলের একটি অংশের বিরুদ্ধে এমন অভিযোগ করে এরশাদ বলেন, আজকের সভায় না আসার জন্য অনেককে ফোন করা হয়েছিল। কিন্তু তারপরও সবাই এসেছেন।

এ প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমীন হাওলাদারসহ জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে জাতীয় পার্টির যেসব সংসদ সদস্য বিভিন্ন জেলা কমিটির দায়িত্বে আছেন তারা সভায় উপস্থিত ছিলেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বয়োজ্যেষ্ঠদের উচিত নতুনদের সুযোগ দেওয়া: এরশাদ

আপডেট টাইম : ১০:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬